চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি-২০ বৈঠকে উভয়সংকটে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 02, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে দ্বিমুখী মতপার্থক্যে উভয় সংকটে রয়েছে ভারত। একদিকে যেমন মার্কিন চাপ, অন্যদিকে রাশিয়ার সাথেও সম্পর্ক রাখতে হচ্ছে। এমন অবস্থার মধ্যেই ভারতে অনুষ্ঠিত হয়েছে জি-২০ বৈঠক। সেখানে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও। তবে ওই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি রাশিয়ার সমালোচনা না করেই বক্তব্য দিয়েছেন।

তিনি আজ জি-২০ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীদের বিভেদ কাটিয়ে তোলা এবং উন্নয়নশীল বিশ্বের চাহিদার দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন। বলেন, চূড়ান্ত বৈশ্বিক বিভাজনের মুহূর্তে আমরা এই বৈঠক করছি। এই বৈঠকে যারা নেই তাদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, কয়েক বছরের অগ্রগতির পর, আমরা আজ টেকসই উন্নয়ন লক্ষ্যে পিছিয়ে যাওয়ার ঝুঁকিতে আছি। অনেক উন্নয়নশীল দেশ খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে, টেকসই ঋণের সাথে লড়াই করছে।

এবছর ইউক্রেন যুদ্ধ নিয়ে নানা গ্রুপের মধ্যে বিভক্তি ভারতীয় কূটনীতিকে পরীক্ষায় ফেলতে যাচ্ছে। ভারত কেন ইউক্রেন নিয়ে রাশিয়ার সমালোচনা করছে না,  এই বিষয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। যা ভারতের জি-২০ নিয়ে থাকা উচ্চাকাঙ্ক্ষার উপর প্রভাব ফেলছে।

একজন প্রাক্তন ভারতীয় কূটনীতিক বিবিসিকে বলেন যে যুদ্ধের বিষয়ে মতপার্থক্যকে উপেক্ষা করতে ভারতকে বিশেষ কিছু করতে হবে।

জি-২০ এমন একটি জোট যাতে বিশ্বের ১৯টি ধনী দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত, যেসব দেশ কিনা বিশ্বব্যাপী অর্থনৈতিক উৎপাদনের ৮৫% এবং এর জনসংখ্যার দুই তৃতীয়াংশের জন্য দায়ী।

রাশিয়ার সের্গেই ল্যাভরভ, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টনি ব্লিঙ্কেন এবং চীনের কিন গ্যাং সহ জোটভুক্ত অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নিতে বর্তমানে দিল্লিতে অবস্থান করছে।

বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের বিষয়ে জোটনিরপেক্ষ নীতি অনুসরণ করে সূক্ষ্মভাবে কাজ করতে হবে। এবং অন্যান্য দেশগুলিকে একসাথে কাজ করার উপায় খুঁজে বের করার আহ্বান জানাতে হবে।

ভারত এই চাপ প্রতিরোধ করেছে কৌশলে রাশিয়ার সরাসরি সমালোচনা না করে। কারণ রাশিয়া ভারতের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ।

Tags: ইউক্রেন ও রাশিয়াজি-২০নরেন্দ্র মোদি
Previous Post

রাফীর নতুন ক্যারিশমা, তমার ক্যারিয়ার সেরা অভিনয়!

Next Post

ফিনলে প্রোপার্টিজ ও ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস’র চুক্তি স্বাক্ষর

Next Post
প্রোপার্টিজ ও ট্রাইটেকের HVAC চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনলে প্রোপার্টিজ ও ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস’র চুক্তি স্বাক্ষর

শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগ নেতা, জাবি ছাত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবিতে বহিরাগত ভেবে শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার মারধর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT