চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক হামলাকারীদের আইনের আওতায় আনা জরুরি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:51 অপরাহ্ন 16, জুলাই 2022
in সম্পাদকীয়
A A
জনসমাগমের মধ্যে পুলিশ ও সাধারণ মানুষ, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ যখন করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বৈশ্বিক সংকটের কঠিন সময় পার করছে, তখন ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলার বদলে কতিপয় ব্যক্তি সাম্প্রদায়িক হামলার মাধ্যমে আরও সংকটময় করে তুলছে। নড়াইলের এ ঘটনায় ক্ষত এখনও দগদগে। বরাবরের মতোই ঘটনাক্রমও বলতে গেলে একই।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, ‌‌‘‘নড়াইলের দিঘলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দির ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যে তরুণের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্ম অবমাননার পোস্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, তার বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ। লোহাগড়া প্রশাসন জানিয়েছে, ফেসবুক আইডিটি পরীক্ষা-নিরীক্ষা করে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ার এক তরুণের নামে একদিন আগে খোলা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্ম অবমাননার পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কুমড়ী গ্রামে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার ওই কলেজ ছাত্রের খোঁজে তার বাবার মুদি দোকানে যায় স্থানীয়রা। না পেয়ে তারা দোকান ভাঙচুর করে। বিকেল থেকে দিঘলিয়ার সাহাপাড়া ঘিরে রাখে তারা। সন্ধ্যায় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এলাকার একটি মন্দিরও ভাঙচুর হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। অভিযুক্ত তরুণের বাবাকে হেফাজতে নেয় পুলিশ।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আজগর জানান: অভিযুক্ত তরুণ বলেছে, পোস্টটি তার নয়। ফেইসবুক অ্যাকাউন্টটিও আগেরদিন খোলা হয়েছে। এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে আইনী পদক্ষেপ নেবে প্রশাসন।এলাকায় মোতায়েন রয়েছে দু’শর বেশি পুলিশ সদস্য।’’

এমন ঘটনায় স্থানীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ভীষণ মর্মাহত বলে জানিয়েছেন। ‘সেই নড়াইলের সঙ্গে এই নড়াইলকে মেলাতে পারছেন না’ বলে আক্ষেপ তার। এলাকাবাসীকে জেলাটির হাজার বছরের ঐতিহ্য-সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়েছেন তিনি। অজ্ঞতা হোক কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব ঘটনার শাস্তি আইনের মাধ্যমে নিশ্চিতের আশ্বাস দিয়েছেন মাশরাফী। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে সব বিষয়ে কঠোর হতে অনুরোধ করেছেন। সচেতনতা সৃষ্টিতে কাজ করতে বলেছেন ইমামদের। এতে আশা করা যায় যে, ঘটনার তদন্ত করে প্রকৃত দোষী এবং সাম্প্রদায়িক হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। এর কোনো বিকল্প নেই।

এমন ন্যাক্কারজনক ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে আমরা মনে করি। একইসাথে যাচাই বাছাই ছাড়া কিংবা একজনের অপরাধে পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর করা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। এজন্য সবাইকে বিবেচনাপ্রসূত কাজ করতে আমরা আহ্বান জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত নাগরিকদের ক্ষতিপূরণ যদিও সম্ভব নয়, তবুও সরকার এবং সামর্থ্যবানদের তাদের পাশে দাঁড়াতে হবে। এর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপরাধীদের আইনের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে আমরা আশাবাদী।

Tags: নড়াইলসম্পাদকীয়সাম্প্রদায়িক হামলা
Previous Post

দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না: আইনমন্ত্রী

Next Post

হজ শেষে দেশে ফিরেছেন ৪ হাজার ৩৩২ জন হাজী

Next Post
বাংলাদেশি হাজীরা হজ শেষে দেশে ফিরছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ শেষে দেশে ফিরেছেন ৪ হাজার ৩৩২ জন হাজী

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইজুলের ৫ উইকেটে ১৭৮ রানে থামল উইন্ডিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT