চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বরফ গলেছে’, আসছে এশিয়া কাপ ট্রফি নিয়ে সমাধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 অপরাহ্ন 08, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেট দল জিতের উল্লাসে মেতে উঠেছে, ট্রফি জয়ের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আসর পেরিয়ে মাস পার হলেও এখন শেষ হয়নি এশিয়া কাপে শিরোপার নাটকীয়তা। শুক্রবার আইসিসির ত্রৈমাসিক সভায় আলোচনার মূল কেন্দ্রে ছিলো এশিয়া কাপ ট্রফি বিতর্ক। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে চলা বিবাদ মিটতে চলেছে, এমন ইঙ্গিত দিলেন বিসিসিআইয়ের জয়েন্ট সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। জানালেন, বরফ গলে গেছে, উভয় পক্ষই সমাধানের পথ খুঁজবে।

দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় যোগ দেন সাইকিয়া। বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে এমন জানান তিনি।

বলেছেন, ‘বিসিসিআই ও পিসিবি প্রধান মহসিন নাকভি এশিয়া কাপের ট্রফি নিয়ে চলা বিবাদ বন্ধুত্বপূর্ণভাবে মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। আমি আইসিসির আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুই বৈঠকেই উপস্থিত ছিলাম। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও ছিলেন সেখানে।’

‘আনুষ্ঠানিক আলোচনায় এশিয়া কাপ ট্রফির বিষয়টি ছিল না। তবে আইসিসি তাদের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে আমার ও পিসিবি প্রধানের মধ্যে আলাদা করে এক বৈঠকের ব্যবস্থা করে। আলোচনার প্রক্রিয়া শুরু করা সত্যিই ভালো ছিল। উভয় পক্ষই আন্তরিকভাবে বৈঠকে অংশ নেয়, যা আইসিসি বোর্ড সভার মাঝে অনুষ্ঠিত হয়েছে।’

বিসিসিআই সচিব বলেছেন, ‘উভয় পক্ষই যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধানের জন্য কিছু একটা কাজ করবে। বরফ গলে গেছে, তাই বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করা হবে। অন্য পক্ষের থেকেও বিকল্প থাকবে, এবং এই সমস্যাটি নিষ্পত্তি করে একটি বন্ধুত্বপূর্ণ সমাধানে আসার জন্য আমরাও বিকল্প দেব।’

সেপ্টেম্বরে এশিয়া কাপ ফাইনাল জিতে ভারতীয় দল নাকভির হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকেই ট্রফিটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসি) সদর দফতরে রেখেছেন নাকভি।

Tags: আইসিসিএসিসিদেবজিৎনাকভিপাকিস্তানবিসিসিআইভারতলিড স্পোর্টস
Previous Post

তারেক রহমানের সঙ্গে চব্বিশের শহীদ পরিবারের সাক্ষাৎ, একযোগে কাজের ঘোষণা

Next Post

১৬ ম্যাচ পর বায়ার্নের জয়রথ থামাল বার্লিন

Next Post
বায়ার্নের খেলোয়াড়রা গোলের জন্য চেষ্টা করছে, বার্লিনের রক্ষণভাগে চাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ ম্যাচ পর বায়ার্নের জয়রথ থামাল বার্লিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবনের ছবি, আধুনিক স্থাপনা ও লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক নারী ক্রিকেটারের অভিযোগ: বিসিবির তদন্ত কমিটিতে যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT