চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বছর পর ন্যানসির সঙ্গে গাইলেন মার্সেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:35 অপরাহ্ন 05, নভেম্বর 2024
in বিনোদন
A A
মার্সেল ও ন্যানসি স্টুডিওতে গান গাইছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়ক ও সংগীত পরিচালক শাহরিয়ার মার্সেলের প্রিয় শিল্পীদের একজন নাজমুন মুনিরা ন্যানসি। যখনই ন্যানসির সঙ্গে গাইবার সুযোগ পেয়েছেন আবেগে আপ্লুত হয়েছেন মার্সেল। দু-বছর পর আবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গাইলেন এই সংগীত পরিচালক।

রাফাত মজুমদার রিংকুর ‘কি মায়ায় জড়ালে’ নাটকের টাইটেল গানটিতে কণ্ঠ দিলেন ন্যানসি-মার্সেল। তারিখ তুহিনের লেখা এ গানের সুর ও সংগীত করেছেন মার্সেল নিজেই। তিনি জানালেন, এর আগে অন্য একটি নাটকে ন্যানসির সঙ্গে তিনি ‘এ হৃদয়ে’ গানে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন।

মার্সেল বলেন, হাবিব ভাইয়ের সঙ্গে ন্যানসির আপুর অনেক গান শুনেছি। কৈশোরে তার মনে হয় স্বপ্নের মধ্যেও বাজতো। সুরকার হিসেবে তার কণ্ঠে কীভাবে সুন্দর গান উপহার দিতে পারি সেই চেষ্টা থাকে। জুনিয়র হিসেবে তিনি অনেক স্নেহ করেন। তার সঙ্গে অনেকদিন পর কাজ করতে পেরে সৌভাগ্যবান মনে করছি। ‘কি মায়ায় জড়ালে’ গানটি অনেক ইমোশন নিয়ে তৈরি করা। কথা দিচ্ছি কাজটি সবার ভালো লাগবে।

সম্প্রতি শিল্পী লুৎফুর হাসানের সঙ্গে সাতটি গানের কাজ করেছেন শাহরিয়ার মার্সেল। পাশাপাশি শিল্পী কোনালের সঙ্গেও তার নতুন আরেকটি গান আসছে বলে জানান। মার্সেল বলেন, মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের ‘যুগল’ নাটকের টাইটেল গানটিও কদিন আগে মুক্তি পেল।

”যে গানগুলো করেছি প্রতিটি নতুন নতুন ভাবে। যাদের সঙ্গে কাজ হয়েছে তারা প্রত্যেকে আমার প্রিয় মানুষ। সবচেয়ে চেষ্টা করে যাই কিভাবে বৈচিত্র রেখে নতুন গান দর্শকদের উপহার দেয়া যায়। সবগুলো গান একে একে বিভিন্ন নাটক ও লেভেলে প্রকাশ পাবে।”

Tags: কোনালগানন্যানসিরেকর্ডলুৎফর হাসানসংগীত
Previous Post

অনলাইন পরিবেশগত ছাড়পত্র সার্টিফিকেশন সফটওয়্যার উদ্বোধন করেছেন পরিবেশ উপদেষ্টা

Next Post

প্রথম সিনেমা নিয়ে যে দুঃখজনক ঘটনা অপূর্বের স্মৃতিতে

Next Post
অপুর্বের স্মৃতিতে প্রথম সিনেমা নিয়ে দুঃখজনক ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সিনেমা নিয়ে যে দুঃখজনক ঘটনা অপূর্বের স্মৃতিতে

Pakistani and Indian cricket players in action during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রো-এশিয়া কাপ ফেরানোর আলোচনা চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT