চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তেজনার মধ্যে তাইওয়ানে ন্যান্সি পেলোসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 পূর্বাহ্ন 03, আগস্ট 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ন্যান্সি পেলোসি সহ অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের সতর্কবার্তার পরও তাইওয়ানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তার এ সফরের আগে দিয়ে তাইওয়ান প্রণালীর দু’পাশেই সামরিক তৎপরতার লক্ষণ দেখা গেছে। তাইপেতে পেলোসির হোটেলের বাইরে বিক্ষোভ দেখিয়েছে চীনপন্থীরা।

পেলোসি তাইওয়ানে গেলে ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে বলে আগেই সতর্ক করেছিল চীন। সোমবার সকাল থেকেই চীনের যুদ্ধজাহাজগুলো তাইওয়ান প্রণালীর মাঝরেখার কাছে উপস্থিতি জানান দিয়েছে। মঙ্গলবার সকালেও চীন একই এলাকার কাছ দিয়ে জঙ্গি বিমান উড়িয়েছে। এরমধ্যে সেখানে মার্কিন যুদ্ধজাহাজও মোতায়েনের খবর পাওয়া গেছে।

এমন এক উত্তেজনার আবহেই তাইওয়ানে পা রাখলেন পেলোসি। ২৫ বছরের মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদের কোনও স্পিকারের এটিই প্রথম তাইওয়ান সফর। এর আগে ১৯৯৭ সালে রিপাবলিকান নিউ গিংরিচ তাইওয়ানে গিয়েছিলেন।

পেলোসির বিমান তাইওয়ানে অবতরণের পরপরই চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয় তাদের সামরিক বিমান তাইওয়ান উপত্যকা অতিক্রম করেছে।

মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে পৌঁছেই বলেন, এই সফরের মধ্য দিয়ে তার প্রতিনিধি দল তাইওয়ানের গতিশীল গণতন্ত্রের প্রতি, যুক্তরাষ্ট্রের অবিচল প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

মার্কিন স্পিকারের তাইওয়ান সফরকে যুদ্ধের উসকানি বলে আখ্যা দিয়েছে রাশিয়া।

পেলোসি তাইপের গ্র্যান্ড হায়াত হোটেলে রাত কাটাবেন। তাঁর সফরের বিরোধিতা করে হোটেলের বাইরে চীনপন্থী লোকজন বিক্ষোভ করছেন।

Tags: চীনতাইওয়ানন্যান্সি পেলোসিযুক্তরাষ্ট্রসামরিক মহড়া
Previous Post

ইনসেপটার নতুন ভ্যাকসিন প্যাপিলোভ্যাক্স

Next Post

সূর্যকুমারের বিধ্বংসী ইনিংস গুরুত্বপূর্ণ ছিল

Next Post
বাংলাদেশের ক্রিকেটার সূর্যকুমার ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সূর্যকুমারের বিধ্বংসী ইনিংস গুরুত্বপূর্ণ ছিল

হোটেল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT