চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গসিপ মাতা’ বলে কাকে কটাক্ষ করলেন ন্যান্সি?

সোশাল মিডিয়াতে আলোচনায় ‘সুস্থ শিল্প সমাজ’-এর পক্ষে দেয়া ন্যান্সির ইঙ্গিতপূর্ণ পোস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 15, জুলাই 2024
in বিনোদন
A A
ন্যান্সি হাস্যোজ্জ্বল মুখের ছবি, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ করে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে তার ফেসবুকে ‘লেজ কাটা শিয়াল’ এর একটি ছবি দিয়ে ‘সতর্ক বার্তা’ প্রচার করতে দেখা গেল!

রবিবার বিকেলে তার পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই পোস্টে ন্যান্সি কোনো একজনকে ‘কুটনি বুড়ি’ ও ‘শেয়াল রাণী’সহ আরও বেশ কিছু শব্দ প্রয়োগে গালমন্দ করতে দেখা গেল। যা নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে!

পোস্টে কী লিখেছেন ন্যান্সি? তিনি লিখেছেন, ‘বরাবর, কোকিল নামযুক্ত কুটনি বুড়ি শেয়াল রাণী। পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কীভাবে এবং কতবার কেটে এসেছো সেটা নিয়ে ভাবো।’

এছাড়া পোস্টে তিনি চেহারা নিয়েও কটু মন্তব্য করেন। শেষে সতর্ক বার্তায় ন্যান্সি ওই ব্যক্তির উদ্দেশে লিখেছেন, “মানের ভয় তোমার নেই জানি কিন্ত প্রাণের ভয় তো আছে! তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও। নইলে যে কোনো সময় রাম প্যাদানি খাবে।” সতর্ক বার্তা প্রচারে ন্যান্সি বরাত দিয়েছেন ‘সুস্থ শিল্প সমাজ’-এর।

এছাড়া ন্যানসির পোস্টের কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছেন, কে এই কূটনী বুড়ি? মাসুদ রানা নকীব লেখেন, প্রিয় গায়িকা পুরাই অ্যাকশন মুডে। ন্যান্সির এই পোস্টের নিচে মো. শামীম ভূইয়া নামের ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘অর্থগুলি বুঝতে খুব কষ্ট হয়ে গেলো।’

সেই মন্তব্যের জবাবে ন্যান্সি লিখেছেন, ‘আমাদের গানের জগতে বিগত কয়েক বছর ধরে একটাই আবর্জনা। আপনি না বুঝলেও গসিপ মাতা ঠিকই বুঝবে কী বলতে চেয়েছি।’

তানভীর মাহমুদ ন্যানসিকে প্রশ্ন করেছেন, ‘কাকে বললে প্রিয় গায়িকা?’ এই প্রশ্নে ন্যানসি উত্তর দিয়েছেন, ‘লেজ কাটা বুড়ি শেয়াল রাণীকে বলেছি’।

ন্যান্সি যাকে ইঙ্গিত করেছেন তাকে বোধহয় চিনেছেন আরেক সংগীতশিল্পী কোনাল। ফলে পোস্টটি তিনি নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, “ন্যান্সি আপু ইজ ব্যাক। বহুরূপী, মিথ্যুক, হিপোক্রেটরা আসলে বোঝে না, অসভ্য আচরণ, বর্বরতা, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার্ড হন না। রাম প্যাদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। অনেক হয়েছে! মানুষের সহ্যের সীমা থাকে। সীমা অতিক্রম করাটা আল্লাহও পছন্দ করেন না!”

Tags: কনাকোনালগাননাজমুন মুনিরা ন্যান্সিলিড বিনোদনসংগীত
Previous Post

রাজাকারের চেতনা যারা ধারণ করে, তারাও রাজাকার: ওবায়দুল কাদের

Next Post

মেসিকে ছাপিয়ে আসরসেরা রদ্রিগেজ

Next Post
রদ্রিগেজ ট্রফি হাতে নিয়ে উল্লসিত, ফুটবল জেতার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে ছাপিয়ে আসরসেরা রদ্রিগেজ

রদ্রিকে ইউরো ২০২৪ ট্রফি জেতার পর স্বীকৃতি গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রদ্রিকে এখনই ব্যালন ডি’অর দিয়ে দিন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT