চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 30, নভেম্বর 2025
in কর্পোরেট নিউজ
A A
নামস মোটরসের ইলেকট্রিক বাইকের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিইউএমসিজেএএ ফ্যামিলি ডে’র র‌্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার বিজয়ীর হাতে হুয়াহাই স্কুটারের চাবি তুলে দিচ্ছেন অতিথিরা

বাংলাদেশে চীনের শীর্ষ ই-ভেহিকল ব্র্যান্ড হুয়াহাই (Huaihai) স্কুটারের একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ন্যামস মোটরস সাংবাদিকদের জন্য বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক বিক্রির ঘোষণা দিয়েছে।

সম্প্রতি নারায়ণগঞ্জের জিন্দা পার্কে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)-এর ফ্যামিলি ডে-তে উপস্থিত থেকে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির পরিচালক মোকাম্মেল হোসেন ইভান।

তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীরা দেশের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করেন। তাদের অবদানকে সম্মান জানিয়ে এবং ইভি ব্যবহারে উৎসাহ দিতে এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে।’

সাংবাদিকদের জন্য ঘোষিত বিশেষ এই সুবিধার আওতায় তিনটি জনপ্রিয় ইভি মডেল—Sparky মডেলে ৬,০০০ টাকা ক্যাশব্যাক; E-Thunder মডেলে ৫,০০০ টাকা ক্যাশব্যাক এবং EcoRide মডেলে ৪,০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে।

ন্যামস মোটরস কর্তৃপক্ষ জানায়, সব সাংবাদিকই এই সুবিধা পাবেন। এজন্য প্রেস কার্ড ও নিবন্ধিত যেকোন সাংবাদিক সংগঠনের সদস্যপদের প্রমাণপত্র দেখাতে হবে।

প্রতিষ্ঠানটি আশা করছে, এই উদ্যোগ সাংবাদিকদের জন্য যেমন সাশ্রয়ী চলাচলের সুযোগ তৈরি করবে, তেমনি দেশে সবুজ পরিবহন ব্যবহারের প্রসারেও ভূমিকা রাখবে।

৪৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড হুয়াহাই গ্লোবাল (Huaihai Global) বর্তমানে বিশ্বের ১২০টিরও বেশি দেশে দুই ও তিন চাকার ইভি রপ্তানি করে থাকে। বাংলাদেশে তাদের একমাত্র ডিস্ট্রিবিউটর ন্যামস মোটরস বর্তমানে ৪১টি জেলায় নেটওয়ার্কসহ ইভি অ্যাসেম্বলি, বিক্রয় ও আফটার-সেলস সার্ভিস পরিচালনা করছে। ইলেকট্রিক যানবাহনকে সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও নির্ভরযোগ্য পরিবহন হিসেবে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

Tags: বিশেষ ছাড়
Previous Post

ক্যালিফোর্নিয়ায় শিশুর জন্মদিনের পার্টিতে গুলি, চারজন নিহত

Next Post

জোটের ভোটে নিজ প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জের রিট শুনানি সোমবার

Next Post
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

জোটের ভোটে নিজ প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জের রিট শুনানি সোমবার

Three fish jump on a green boat deck in the sea. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে লাইটার জাহাজে লাফিয়ে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT