চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন নামিবিয়ার ইটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নামিবিয়ার ইটন দ্রুততম সেঞ্চুরি করে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন নামিবিয়ার জ্যান নিকোল লফটি-ইটন। ত্রিদেশীয় সিরিজে নেপালের বিপক্ষে নেমে ৩৩ বলে সেঞ্চুরি করে আগের ৩৪ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙেন এ বাঁহাতি ব্যাটার। টি-টুয়েন্টিতে আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার।

ঘরের মাঠে নেপালের বিপক্ষে খেলতে নেমে এক বল আগে মাল্লার রেকর্ড ছুঁয়ে ফেলেন ইটন। ৩৬ বলে ১০১ রান করে আউট হন এই ব্যাটার। ইনিংসে ছিল ১১টি চার এবং ৮টি ছক্কার মার। চার এবং ছক্কা থেকে আসা ৯২ রান টি-টুয়েন্টিতে করা একজন ব্যাটারের বাউন্ডারি থেকে আসা সর্বোচ্চ।

ইটনের ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে ২০৬ রান তোলে নামিবিয়া। ১৮৬ রান করে ২০ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দলটি। ঝড়ো সেঞ্চুরির পাশাপাশি ২৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এ অলরাউন্ডার।

২০২৩ সালে হংজুতে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন নেপালের মাল্লা। ওই ম্যাচে দিপেন্দ্র সিং ৯ বলে ফিফটি তুলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন। ইটন যখন এ কীর্তি নিজের করে নেন তখন মাল্লাও মাঠে ছিলেন।

Tags: এশিয়ান গেমসদিপেন্দ্রনামিবিয়ামঙ্গোলিয়ালিড স্পোর্টস
Previous Post

সেলিম-দেলোয়ারের আত্মদান যেন বৃথা না যায়

Next Post

লেসথো’তে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর আত্মপ্রকাশ

Next Post
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

লেসথো’তে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর আত্মপ্রকাশ

Protesters holding a banner demanding safe vision for children in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হি ক্যান টিজ আস এনিওয়্যার এনিটাইম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT