চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 29, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
নাহিদ পিএসএল ফাইনালে খেলতে প্রস্তুত, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলের গতি তারকা নাহিদ রানাকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক বিজ্ঞপ্তিতে নাহিদকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়ার কথা জানায় বিসিবি।

পিএসএলে পেশোয়ার জালমির হয়ে চলতি মৌসুমে খেলেছেন নাহিদ রানা। নিউজিল্যান্ড সিরিজের আগে ফিরে আসেন। এরপর গত ২৩ এপ্রিল বিসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ডানহাতি পেসারকে পিএসএল খেলার জন্য ছাড়পত্র দেয়া হবে না। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য তাকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে বোর্ড। আগামী ৩ মে গড়াতে চলা টুর্নামেন্টের ফাইনালে খেলার অনুমতি দিয়েছে বোর্ড। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী পেশোয়ার জালমির হয়ে পিএসএল ফাইনালে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা।

বিসিবি বলেছে, বৈশ্বিক কোনো বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নেয়া একজন ক্রিকেটারের ব্যক্তিগত ও পেশাদার উন্নতির জন্য সহায়ক। এছাড়া বিসিবির মেডিকেল টিম এবং টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে, একটি ম্যাচ খেললে নাহিদ রানার ফিটনেস বা শারীরিকভাবে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

আগামী ৮ মে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে শুরু হবে প্রথম টেস্ট। লাল বলের সিরিজ শুরুর আগেই তিনি জাতীয় দলের স্কোয়াডে যোগ দেবেন।

Tags: নাহিদপিএসএলপেশোয়ার জালমিবিসিবিলিড স্পোর্টস
Previous Post

সয়াবিন তেলের লিটার এখন ১৯৯ টাকা

Next Post

বোনের মৃত্যুর প্রমাণ দিতে কঙ্কাল ব্যাংকে নিয়ে যাওয়ার পর যা ঘটলো

Next Post
বৃদ্ধ ব্যক্তি বসে আছেন খোলা মাঠের পাশে, অসুস্থ ও অবহেলিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বোনের মৃত্যুর প্রমাণ দিতে কঙ্কাল ব্যাংকে নিয়ে যাওয়ার পর যা ঘটলো

বাংলাদেশ পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন, পুলিশি কার্যক্রমের উপর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযুক্তিই জনবান্ধব পুলিশিংয়ের চাবিকাঠি: ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT