চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশের সঙ্গে আগ্রাসী আচরণ করে শাস্তি পেলেন নাহিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:22 অপরাহ্ন 10, জুন 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ করেছিলেন নাহিদ রানা। অজিদের বিপক্ষে ৪ উইকেট নেন টাইগার পেসার। অধিনায়ক জশ ইংলিশকে আউট করার পর আগ্রাসী উদযাপন করেছিলেন নাহিদ রানা। এমনকি উত্তপ্ত বাক্য বিনিময়ও করেছিলেন। এবার মাঠে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আইসিসির শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশ পেসার। তিরস্কারের পাশাপাশি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাকে।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) জানায়, মঙ্গলবার ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করেছেন নাহিদ রানা। তাকে আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.৫ ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এই ধারা অনুযায়ী আউট হওয়ার পর কোনো ব্যাটারের উদ্দেশে এমন আচরণ বা ইঙ্গিত করা নিষিদ্ধ, যা অপমানজনক হতে পারে কিংবা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে পারে। এর ফলে নাহিদ রানা তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন।

এ নিয়ে গত ২৪ মাসে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন এই পেসার। ফলে তার মোট ডিমেরিট পয়েন্ট এখন দুইয়ে দাঁড়িয়েছে। তবে নিজের ভুল স্বীকার করে নেয়ায় এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে, গত বছর সিলেট টেস্টে আয়ারল্যান্ড ব্যাটার কেড কারমাইকেলের দিকে বল ছুড়ে মেরেছিলেন নাহিদ রানা। সেই ঘটনায় নাহিদের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছিল। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছিল এক ডিমেরিট পয়েন্ট।

Tags: আইসিসিআয়ারল্যান্ডওয়ানডেনাহিদবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

Next Post

প্রবাসফেরত আলমগীরের সবুজ উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

Next Post
বাগানে ফল-ফুলের সৌন্দর্য উপভোগ করছে কৃষক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসফেরত আলমগীরের সবুজ উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT