চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোসাদ্দেককে সঠিক সময়ে নেয়া হয়েছে: মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 08, জুন 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোসাদ্দেক ও মিরাজের ছবি, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ৪ বছর পর দলে ফেরানো হল মোসাদ্দেক হোসেন সৈকতকে। ২০২২ আগস্টে সবশেষ ওয়ানডে খেলেছেন। লম্বা সময় জাতীয় দলের বাইরে থেকে ঘরোয়ায় নিজেকে প্রস্তুত করেছেন। চলতি ডিপিএলে ভালো করে ডাক পেয়েছেন। তার দলে আসাকে বাড়তি পাওয়া বলছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে অধিনায়কের মতে, সঠিক সময়ে মোসাদ্দেক দলে ফিরেছেন।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আগেরদিন সংবাদ সম্মলনে আসেন মিরাজ। জানালেন, মোসাদ্দেক ভালো করবে এটাই আশা।

‘মোসাদ্দেক ঘরোয়াতে অনেক বছর পারফর্ম করেছে, খুব ভালো ক্রিকেট খেলছে, ছন্দেও আছে। এটাই সঠিক সময় যে ওকে নেয়া হয়েছে। যে জায়গাটা আমরা চিন্তা করেছি, সেখানে যদি ভালো করতে পারে, দলের জন্য অনেক ভালো হবে।’

বাংলাদেশ দলের সাবেক নির্বাচক গাজী আশরাফ লিপু একসময় বলেছেন, মিরাজ দলে থাকলে মোসাদ্দেককে দলে নেয়ার সুযোগ নেই। তার মতে, দুজনের ভূমিকা একইরকম, যা দলের জন্য সাংঘর্ষিক। মিরাজ জানালেন, এমনকিছুই না, দুজনের ভূমিকা পুরোপুরি ভিন্ন। মোসাদ্দেককে ব্যাটিং অলরাউন্ডার এবং নিজেকে বোলিং অলরাউন্ডার আখ্যা দিয়েছেন মিরাজ।

‘আমি ও মোসাদ্দেক একসাথে বাংলাদেশ দলে অনেকদিন খেলেছি। ‘১৯ সালের বিশ্বকাপেও খেলেছি একসাথে। এটা কোন ভিন্ন ইস্যু না। মোসাদ্দেক তার ভূমিকা রাখবে, আমি আমারটা। মোসাদ্দেক হল ব্যাটিং অলরাউন্ডার, আমি বোলিং অলরাউন্ডার, দুজনের ভূমিকা আলাদা। যদি পারফর্ম করতে পারে, এটা আমার জন্য, দলের জন্য অনেক বিরাট উপকার হবে। দিনশেষে সবাই চিন্তা করি দলকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। অনেক আত্মবিশ্বাসী ওকে নিয়ে, যেভাবে ঘরোয়াতে ভালো পারফর্ম করেছে। যদি সুযোগ আসে, ভালো করবে।’

মোসাদ্দেকের বোলিংও বাড়তি সুবিধা হবে, সেভাবেই দেখছেন মিরাজ। বলেছেন, ‘এরকম যদি বিকল্প থাকে দলের জন্য ভালো হবে। পাঁচ বোলার নিয়ে যখন খেলবেন, একটা বাড়তি বোলার থাকবে, অনেক আত্মবিশ্বাস থাকবে। একটা বোলারের খারাপ দিন যেতেই পারে। বিকল্প হিসেবে বোলার থাকলে দলে ভারসাম্য খুব ভালো থাকে। সুযোগ থাকলে অবশ্যই ভালো করার থাকবে। ঘরোয়াতে অনেক ভালো বোলিং করেছে এবং প্রমাণিত। ভালো জায়গায় বল করলে ভালো হবে, অধিনায়ক হিসেবে আমারও অনেক আত্মবিশ্বাস থাকবে তাকে নিয়ে, যদি ভালো বল করে।’

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে সিরিজট্রাভিসনাহিদবাংলাদেশবিসিবিমিচেলমিরপুরমিরাজমোসাদ্দেকমোস্তাফিজলিড স্পোর্টসশন টেইটহৃদয়
Previous Post

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাজ্যের

Next Post

ডেঙ্গু চিকিৎসায় সরকারকে ১ লাখ আইভি স্যালাইন দিলো ওষুধ শিল্প সমিতি

Next Post
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে ওষুধ শিল্প সমিতির নেতারা বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু চিকিৎসায় সরকারকে ১ লাখ আইভি স্যালাইন দিলো ওষুধ শিল্প সমিতি

হাম আক্রান্ত শিশুর চিকিৎসা ও ভিটামিন এ খাওয়ানোর জন্য রোগীদের পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ খাওয়ানোর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT