চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা খেলার ধকল: বিশ্রাম লাগলে বলবেন নাহিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 17, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার নাহিদ ব্যাটিংয়ের সময় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: জাতীয় দল জার্সিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট-ওয়ানডে সিরিজের সব ম্যাচ খেলেছেন নাহিদ রানা। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে একের পর এক বিরামহীন খেলে চলেছেন। টাইগার পেসার টানা খেলার ধকল নিতে পারবেন কিনা, সেই শঙ্কা আলোচনায়। নাহিদ জানালেন ভিন্ন কথা। এখনও বিশ্রামের প্রয়োজন দেখছেন না। প্রয়োজন পড়লে নিজ থেকেই বিশ্রাম চেয়ে নেবেন।

টুর্নামেন্টে এখন পর্যন্ত রংপুরের সাত ম্যাচের প্রতিটি খেলেছেন নাহিদ। ঢাকা ও সিলেট মিলিয়ে ৯ দিনের মধ্যে টানা পাঁচ ম্যাচ খেলেছেন। দুই দফায় টানা দুদিন ম্যাচও ছিল। কিছুটা বিরতি পেয়ে ৬ দিনে খেলেন আরও দুই ম্যাচ।

বেশি ম্যাচ খেলার ছাপ তার বোলিংয়েও পড়েছে। আসরে প্রথম ৫ ম্যাচে ৯ উইকেট নেন নাহিদ। ওভারপ্রতি সাত রানের কিছু বেশি খরচ করেন। পরের দুই ম্যাচে আর সাফল্য পাননি। ফরচুন বরিশালের বিপক্ষে ৪ ওভারে দেন ৪৭ রান। খুলনা টাইগার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে তাকে পুরো ৪ ওভার করাতে পারেননি অধিনায়ক নুরুল হাসান সোহান। সেদিন ৩ ওভারে দেন ৩৭ রান।

সিলেট পর্ব পেরিয়ে চট্টগ্রামে গড়িয়েছে খেলা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যার ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে ক্লান্তি ও ওয়ার্কলোড প্রসঙ্গে ২২ বর্ষী নাহিদ আশ্বস্ত করেন, চিন্তার কিছু নেই।

‘আসলে একজন ক্রিকেটারের ওয়ার্কলোডের বিষয়টা সে নিজেই জানবে। নিজের শরীর নিজে ভালো বুঝবে যে, কখন ভালো আছে। আমার শরীর এখন ভালো অনুভব করছি। রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্ট আমাকে সহায়তা করছে। বিসিবি থেকেও খোঁজখবর নিচ্ছে। সবমিলিয়ে ভালো।’

প্রয়োজন পড়লে নিজ থেকেই বিশ্রাম চেয়ে নেবেন নাহিদ। বলেছেন, “অবশ্যই বিশ্রামের প্রয়োজন আছে। টানা খেললে চোট পাওয়ারও শঙ্কা থাকে। এখন শরীর ভালো অনুভব করছি। রংপুর রাইডার্সও ভালো সহায়তা করছে। তারা বলেছে, ‘তোমার যখন বিশ্রাম লাগবে আমাদের বলবে।’ তাদের সঙ্গে আমার নিয়মিত কথা চলছে। যখন বিশ্রাম লাগবে, তাদের বলব।”

পেসারদের চোট শঙ্কাটা তুলনামূলক বেশি। ক্যারিয়ারের সামনের দিনগুলোতে চোটের বিষয়টি মাথায় নিয়ে নিজেকে প্রস্তুত রাখছেন বাংলাদেশের ইতিহাসে দ্রুততম পেসার। বলেছেন, ‘পেস বোলিংয়ে চোট আসবেই। ক্রিকেট খেলতে গেলে চোট হবেই। এই জিনিসটা যতদূর সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করছি যে, কোন কাজগুলো করলে চোট থেকে মুক্ত থাকা যায়, ওই জিনিসগুলোই করছি।’

Tags: চিটাগংনাহিদবিপিএল ২০২৫রংপুরলিড স্পোর্টস
Previous Post

রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিনের সংকট কাটেনি

Next Post

আইশা-পার্থ জুটির ‘তবুও এসেছিলো প্রেম’!

Next Post
প্রেমিক প্রেমিকা গাছের পাশে হাসিমুখে একে অপরের হাত ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইশা-পার্থ জুটির 'তবুও এসেছিলো প্রেম'!

ইবির অভয়ারণ্যের নতুন কমিটির সদস্যরা ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবির অভয়ারণ্যের নতুন কমিটি ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT