চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে সাম্প্রদায়িক সহিংসতা: অপরাধী শনাক্তে বিশেষ দল গঠন, গ্রেপ্তার ৬৯

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 20, মার্চ 2025
in - সেমি লিড, অন্যান্য, আন্তর্জাতিক
A A
অগ্নিসংযোগের দৃশ্য, ধ্বংসপ্রাপ্ত গাড়ি ও মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরে সম্প্রতি সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ ১৮টি বিশেষ দল গঠন করেছে। এদিকে এখন পর্যন্ত ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও ১০০০ সন্দেহভাজনকে শনাক্ত করার চেষ্টা চলছে।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সোমবার নাগপুরে সংঘটিত সহিংসতার ঘটনায় পাঁচটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে, যাতে ২০০ জনের নাম উল্লেখ রয়েছে।

পুলিশ কমিশনার ড. রবিন্দর কুমার সিংগাল জানান, বিশেষ দলগুলো গনেশপেঠ, কোটওয়ালি ও তহসিল থানার পুলিশ কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে। এছাড়া সাইবার সেলের সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করার কাজ চলছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মাইনরিটি ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) নেতা ফাহিম খানও রয়েছেন। পুলিশ রেকর্ড অনুযায়ী, বিদ্যুৎ চুরি ও আগের বিক্ষোভের মামলায় জড়িত ছিলেন খান। সোমবার তিনি গনেশপেঠ থানার বাইরে অবৈধ সমাবেশ করেন এবং পরে ভালদারপুরা এলাকায় গিয়ে উত্তেজনা সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে।

সহিংসতার পেছনে খানের ভূমিকা রয়েছে কিনা, তা এখনও তদন্তাধীন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। এ ঘটনায় ৩৩ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যার মধ্যে তিনজন ডিসিপি পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

ছত্রপতি সম্ভাজিনগর জেলায় অবস্থিত মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে বিক্ষোভ চলাকালীন পবিত্র শিলালিপি সম্বলিত একটি ‘চাদর’ পোড়ানোর খবরই প্রাথমিকভাবে সহিংসতার সূত্রপাত বলে মনে করা হচ্ছে। এরপরই শহরের বিভিন্ন এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং কারফিউ জারি করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tags: নাগপুর
Previous Post

‘দাগি’র প্রথম গানে নিশো–তমার প্রেমের গল্প

Next Post

বেটিং অ্যাপ প্রচার, ছয় অভিনেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

Next Post
চ্যানেল আই অনলাইন এর ছবি, চারজন অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বেটিং অ্যাপ প্রচার, ছয় অভিনেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়া ভিসার জন্য প্রস্তুত বাংলাদেশি পাসপোর্টের ভিসা স্ট্যাম্প. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT