চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগাল্যান্ডে ১৪ গ্রামবাসীর মৃত্যুর মামলার চার্জশিটে সেনা সদস্যদের নাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 12, জুন 2022
in আন্তর্জাতিক
A A
নাগাল্যান্ডে নিহত ১৪ গ্রামবাসীর স্মরণে শোকসভা ও শ্রদ্ধাঞ্জলি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নাগাল্যান্ডে গত বছর ডিসেম্বরে জঙ্গি সন্দেহে সাধারণ গ্রামবাসীদের উপর সেনার গুলি চালনার ঘটনায় দায়ের হওয়া মামলায় সে রাজ্যের পুলিশের চার্জশিটে ৩০ জন সেনার নাম রয়েছে বলে জানা গিয়েছে। গত বছর নাগাল্যান্ডের ওটিং-এ সেনার গুলিতে ১৪ জন নিরস্ত্র গ্রামবাসীর মৃত্যু হয়েছিল।

আনন্দবাজার জানিয়েছে, চার্জশিটে নাম রয়েছে এক সেনা কর্মকর্তার এবং ২৯ জন সেনা সদস্যের।

ওই ঘটনার পরে পরেই তদন্তে নাগাল্যান্ড পুলিশের বিশেষ তদন্তকারী দল তৈরি হয়। তারা চার্জশিটে দাবি করেছে, ২০২১-এর ৪ ডিসেম্বর, ২১ জন প্যারা স্পেশাল ফোর্সের সেনা সদস্য এ ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানেননি।

সে দিন রাতে খনির কাজ সেরে একটি পিকআপ ভ্যানে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। ওটিং-এ সেনা তাদেরই জঙ্গি ভেবে গুলি চালায়। তাতে মৃত্যু হয় ৬ জন সাধারণ গ্রামবাসীর। ঘটনার অভিঘাতে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে এক সেনা জওয়ান-সহ আরও কয়েক জনের মৃত্যু হয়। সব মিলিয়ে মৃত্যু হয় ১৪ জনের। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

অভিযুক্ত সেনা কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নাগাল্যান্ড সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চেয়েছে। পাশাপাশি নাগাল্যান্ড রাজ্য পুলিশ অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অনুমতি চেয়েছে।

এই ঘটনায় নাগাল্যান্ড পুলিশের বিশেষ তদন্তকারী দল ছাড়া তদন্ত করছে ভারতীয় সেনাবাহিনীও।

Tags: নাগাল্যান্ড
Previous Post

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

Next Post

করোনায় আরও ৯শ’ জনের মৃত্যু, বেশি সংক্রমণ তাইওয়ানে

Next Post
জনসমাগমে মানুষ মাস্ক পরিধান করে, করোনাভাইরাসের সচেতনতা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ৯শ’ জনের মৃত্যু, বেশি সংক্রমণ তাইওয়ানে

শ্রীলঙ্কার ক্রিকেটার জয়ন্তা গুনারত্নে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কান অধিনায়কের ইনিংসকে ‘অবিশ্বাস্য’ বলছেন অ্যারন ফিঞ্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT