চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং উপদেষ্টামণ্ডলীকে নগদের শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 পূর্বাহ্ন 09, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নগদ ডিজিটাল ব্যাংকের লোগো, বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং সেবা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রান্তিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বিশ্ববিখ্যাত চিন্তাবিদ ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশসেরা মোবাইল আর্থিক সেবা নগদ এবং নগদ ডিজিটাল ব্যাংক। সেই সাথে নতুন এই সরকারের সকল উপদেষ্টাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নগদ ডিজিটাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক বলেছেন, অর্থনীতির কিংবদন্তী ব্যক্তিত্ব অধ্যাপক ইউনুসের হাত ধরে স্বপ্নের পথে এগিয়ে যাবে তারুন্য নির্ভর বাংলাদেশ।

বাংলাদেশের এক নবজাগরণ ঘটেছে ছাত্র সমাজ, তথা তারুন্য শক্তির মাধ্যমে। নগদ শুরু থেকেই তার চলার পথে তারুন্যকে প্রধান শক্তি বলে মনে করে। সেই তরুনদের আহবানেই এই সংকটকালে দেশের দায়িত্ব নিতে রাজী হয়েছেন সারা বিশ্বের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ ড. মুহাম্মদ ইউনূস।

দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে মো. আমিনুল হক বলেন, আমরা বিশ্বাস করি, এই দেশের অপার সম্ভাবনা ও তারুন্যকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্য মানুষ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে সারা পৃথিবীকে বদলে দিয়েছে। এবার আমাদের সৌভাগ্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ায় তিনি রাজী হয়েছেন এবং দায়িত্ব গ্রহণ করেছেন। আমি আশা করি, তার দেখানো পথে নগদও এগিয়ে যাবে।

১৯৪০ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া শিক্ষাবিদ ড. ইউনূস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখেন। স্বাধীনতার পর তিনি সামনে আনেন দুনিয়া বদলে দেওয়া সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ ধারণা। বাংলাদেশ ও তৃতীয় বিশ্বের শত শত দেশে দারিদ্র বিমোচনে ড. মুহাম্মদ ইউনূসের এই চিন্তা বিরাট ভূমিকা রাখে। ফল হিসেবে তিনি প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন। এরপর তিনি বিশ্বের সবচেয়ে সম্মানসূচক তিনটি পুরষ্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেল এবং অলিম্পিক লরেল সহ শতাধিক বিশ্ববিখ্যাত পুরষ্কার লাভ করেন।

প্রফেসর ইউনুস কেবল বাংলাদেশকে নয়, সারা পৃথিবীকে দেখিয়েছেন, তারুন্য ও সমবেত শক্তি কী করে দারিদ্র দূর করে। তার কর্মকাণ্ডেই বাংলাদেশের আর্থিক অন্তর্ভূক্তি ঈর্ষনীয়ভাবে বেড়েছে। প্রতিষ্ঠান হিসেবে নগদ মূলত আর্থিক অন্তর্ভূক্তি বাড়িয়ে দারিদ্র দূর করার জন্যেই কাজ করে যাচ্ছে।

প্যারিস অলিম্পিকের উপদেষ্টা প্রফেসর ইউনূস ফ্রান্স থেকে দেশে ফিরে বলেছেন, তরুনদের শক্তিকে এবং বিপ্লবকে কাজে লাগিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। একই স্বপ্ন নিয়ে এই গুনি মানুষটির দেখানো পথে কাজ করে যাচ্ছে নগদ। মাত্র পাঁচ বছর আগে যাত্রা শুরু করা নগদ দ্রুততম সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল আর্থিক সেবায় পরিণত হয়েছে। এখন নগদ সাড়ে নয় কোটি গ্রাহকের এক পরিবার। তারাও একটি তারুন্য নির্ভর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে।

Tags: ড. ইউনূসনগদপ্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা ড. ইউনূস
Previous Post

সোনা জয়ে শীর্ষে, পদকে সেঞ্চুরি যুক্তরাষ্ট্রের

Next Post

অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শুভেচ্ছা

Next Post
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শুভেচ্ছা

শহীদ মিনারে ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT