চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ পেল নগদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 অপরাহ্ন 27, নভেম্বর 2022
in তথ্যপ্রযুক্তি
A A
নগদ প্রতিষ্ঠানটি Mastercard এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের আর্থিক খাতে ডিজিটাল উদ্ভাবনে বিশেষ অবদান রাখার জন্য ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।

ডিজিটাল উদ্ভাবনের পাশাপাশি মার্চেন্ট ব্যবসায় অনলাইন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অবদান রাখায় মোট দুইটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নগদ।

সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘টুওয়ার্ডস আ স্মার্ট ট্রান্সফরমেশন’ শিরোনামে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২’-এর আয়োজন করে ডিজিটাল অর্থ লেনদেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থা মাস্টারকার্ড।

মাস্টারকার্ড জানিয়েছে, স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে অবদান রাখা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। এ বছর ১৫টি বিভাগে মোট ২৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা করেছে প্রতিষ্ঠানটি। এরমধ্যে একাধিক প্রতিষ্ঠান একাধিক শ্রেণিতে পুরস্কার পেয়েছে। ২০২১–২২ সালের কার্যক্রমের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এটি মাস্টারকার্ডের চতুর্থ আয়োজন।

এবারে আয়োজনে নগদ এক্সিলেন্স ইন ডিজিটাল ইনোভেশন ২০২১-২২ অর্জন করেছে। মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিল পেমেন্টের জন্য এই এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে নগদ। নগদ অপর পুরস্কারটি পেয়েছে এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (মার্চেন্ট) অনলাইন ২০২১-২২ ক্যাটাগরিতে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গেস্ট অব অনার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার বিকাশ ভার্মা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ পার্টনার ব্যাংক, ফিনটেক ও মার্চেন্ট পার্টনারগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে মাস্টারকার্ড সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার বিকাশ ভার্মা বলেন, ‘বাংলাদেশের প্রবৃদ্ধিতে অবদান রাখছে এমন সব প্রয়োজনীয় ও অভিনব ডিজিটাল পেমেন্ট সল্যুশন উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে স্থানীয় প্রতিষ্ঠানসমূহকে পুরস্কৃত করতে পেরে মাস্টারকার্ড আনন্দিত।’

মাস্টারকার্ড অ্যাওয়ার্ড অর্জন করায় নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘নগদ শুরু থেকে প্রযুক্তিগতভাবে একটি ডিজিটাল পেমেন্ট সল্যুশন হিসেবে সবার কাছে স্বীকৃত। সেই স্বীকৃতির সাথে প্রাপ্তি হিসেবে যোগ হলো মাস্টারকার্ডের এই পুরস্কার। আমরা চাই নগদ-এর মাধ্যমে এ দেশের ব্যাংকিং খাতের বাইরে থাকা জনগোষ্ঠী আর্থিক খাতে যুক্ত হোক। কারণ প্রযুক্তিগতভাবে আধুনিক ও সাশ্রয়ী একটি সেবা ডাক বিভাগের নগদ।’

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ যাত্রার পর থেকেই সহজ ও সাশ্রয়ী সেবা দিয়ে স্বল্প সময়েই দেশে জনপ্রিয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

এর আগে বাংলাদেশে প্রথম ই-কেওয়াইসি উদ্ভাবনের জন্য বেস্ট ইনোভেশন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাওয়ার্ড, বিশ্ব সেরা ফিনটেক উদ্যোগ হিসেবে ইনক্লুসিভ ফিনটেক ফিফটি অ্যাওয়ার্ড, বেস্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার অ্যাওয়ার্ড, উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড, ই-কমার্স মুভার অ্যাওয়ার্ড, বেস্ট মার্কেটিং কমিউনিকেশন অ্যাওয়ার্ডসহ আরও অনেক দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে নগদ।

Tags: নগদ
Previous Post

দেশে ৬৩.৫১% নারী অনলাইন সহিংসতার শিকার

Next Post

এসএমই উদ্যোক্তাদের জন্য ঋণের প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিকল্পনামন্ত্রীর

Next Post
চ্যানেল আই অনলাইন স্টলে বিভিন্ন পোশাক ও কাপড়ের প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএমই উদ্যোক্তাদের জন্য ঋণের প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিকল্পনামন্ত্রীর

প্রধানমন্ত্রী জাপান সফর স্থগিতের ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত করেছে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT