চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদে বিনিয়োগ বিষয়ে গভর্নরের সঙ্গে ব্যারিস্টার আরমানের বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান

ছবি: ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ-এর মালিকানা ও ভবিষ্যৎ কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নতুন সরকারের নীতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশ ব্যাংক-এ গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

ব্যারিস্টার আরমান বলেন, গভর্নর জানিয়েছেন, নতুন সরকার নগদ নিয়ে কী চূড়ান্ত নীতি নেবে, তা এখনো নির্ধারিত হয়নি। যদি সরকার অন্তর্বর্তী সরকারের মতো এটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবেই বিনিয়োগের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

নগদে সম্ভাব্য বিদেশি বিনিয়োগ নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় থেকে চলমান আলোচনার ধারাবাহিকতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও জানান ব্যারিস্টার আরমান।

আরমান জানান, সম্ভাব্য বিনিয়োগকারীরা বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং খাতে আগ্রহী। বিনিয়োগের আগে নগদের আর্থিক অবস্থা যাচাইয়ে একটি অডিট করার বিষয়েও গভর্নরের সঙ্গে আলোচনা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত আরমান বলেন, তিনি সংসদ সদস্য হিসেবে নয়, বরং একজন পেশাদার আইনজীবী হিসেবে বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

এর আগে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল, মাইক্রোসফট, অ্যাপল ও উবার-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে বলেও জানান তিনি।

সংসদ সদস্য থাকা অবস্থায় এ ধরনের দায়িত্ব পালনে স্বার্থের সংঘাতের প্রশ্নে তিনি বলেন, রাজনীতি করছেন জনগণের সেবার জন্য। এখানে কোনো আয় নেই। পরিবার চালানোর জন্য তিনি আইন পেশায় নিয়োজিত আছেন। এতে স্বার্থের কোনো দ্বন্দ্ব নেই।

গত বছরের ২৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের সময়ে গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, নগদকে ডাক অধিদপ্তর-এর হাত থেকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি তখন বলেন, নগদের মালিকানা তিন থেকে চার মাসের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়া হবে। নতুন বিনিয়োগকারী খোঁজা হচ্ছে, কারণ পোস্ট অফিসের পক্ষে এটি পরিচালনা করা সম্ভব নয়।

২০১৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করা নগদ পরবর্তী সময়ে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পায়।

তবে বিগত সরকারের আমলে প্রতিষ্ঠানটিকে নিয়ম ভেঙে সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে। ছাত্র-জনতার আন্দোলনের পর ২০২৪ সালের ২১ আগস্ট নগদের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। পরে উচ্চ আদালত তা অবৈধ ঘোষণা করলে দায়িত্ব নেয় ডাক অধিদপ্তর।

অর্থ আত্মসাতের অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নগদের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। মামলায় সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ২৪ জনকে আসামি করা হয়।

Tags: অর্থ আত্মসাতআদালতএমএফএসড. আহসান এইচ মনসুরডাক অধিদপ্তরডিজিটাল ব্যাংকিংনগদবাংলাদেশবাংলাদেশ ব্যাংকবিদেশি বিনিয়োগমোবাইল আর্থিক সেবা
Previous Post

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, জানা গেল কে কী করবেন

Next Post

বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা’ করা দেশগুলোকে ট্রাম্পের হুমকি

Next Post

বাণিজ্য চুক্তি নিয়ে 'টালবাহানা' করা দেশগুলোকে ট্রাম্পের হুমকি

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী দৃশ্য, ব্যাংকের ভবন ও লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গভর্নরকে ‘স্বৈরাচার’ ডেকে সংবাদ সম্মেলন, ৩ কর্মকর্তাকে শোকজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT