চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসা কার্ড থেকে ‘নগদ’-এ অ্যাড মানি করলে ২০০ টাকা বোনাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 14, জুন 2022
in তথ্যপ্রযুক্তি
A A
নগদে অ্যাড মানি করলে ২০০ টাকা বোনাসের প্রমোশন, ভিসা কার্ডের মাধ্যমে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ওয়ালেটে অ্যাড মানিতে ভিসা কার্ড গ্রাহকদের জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও ভিসা কার্ড নিয়ে এসেছে দারুণ এক অফার।

এখন থেকে ‘নগদ’ গ্রাহকেরা তাদের অ্যাকাউন্টে প্রথমবার ভিসা কার্ড সেভ করে প্রথমবার ন্যূনতম ২০০০ টাকা অ্যাড মানি করলেই পাবেন ২০০ টাকা বোনাস।

‘নগদ’-এর ফুল প্রোফাইল গ্রাহকেরা ‘অ্যাড মানি ফ্রম কার্ড’ লেনেদেনের ক্ষেত্রে প্রথমবার ভিসা কার্ড সেভ করার পর তাদের অ্যাকাউন্টে কমপক্ষে ২০০০ টাকা অ্যাড মানি করলে এই বোনাস উপভোগ করতে পারবেন। ‘সেভ ভিসা এন্ড অ্যাড মানি’ এই অফারটি চলবে আগামী ১৫ জুলাই ২০২২ পর্যন্ত।

অফার চলাকালে ‘নগদ’ অ্যাপে ভিসা কার্ড (ডেবিট বা ক্রেডিট) প্রথমবার সেভ করার পর নির্ধারিত অ্যাড মানি করতে হবে। আর এই অফারটি ‘অ্যাড মানি ফ্রম কার্ড’-এর ক্ষেত্রে শুধু ভিসা (VISA) কার্ডের জন্য প্রযোজ্য।

তবে কোনো গ্রাহক যদি আগে থেকেই ‘নগদ’ অ্যাকাউন্টে ভিসা কার্ড সেভ করে রাখেন এবং অফার চলাকালে সেই ভিসা কার্ড থেকে অ্যাড মানি করেন, সেক্ষেত্রে তিনি এই বোনাসের জন্য যোগ্য হবেন না।

এই অফারটি চলাকালে প্রতিটি ভিসা কার্ড ‘নগদ’-এ প্রথমবার সেভ করার পর কমপক্ষে ২০০০ টাকা অ্যাড মানি করলে সর্বমোট একবার বোনাসটি উপভোগ করতে পারবেন। এ ছাড়া অফারের সকল শর্ত পূরণ সাপেক্ষে অ্যাড মানি করার পরের তিনদিনের মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে যাবে এই বোনাস।

এই অফারটি পেতে গ্রাহকের ‘নগদ’ অ্যাকাউন্টটি ফুল প্রোফাইলে সচল থাকতে হবে। পাশাপাশি অফারটি নতুন-পুরাতন সকল নিবন্ধিত ‘নগদ’ গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।

অ্যাড মানি করার পর পেমেন্ট সম্পর্কিত তথ্য সংশ্লিষ্ট ভিসা কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে চলে যাবে। লেনদেনের জন্য যদি ভিসা কার্ড অথবা ইস্যুয়ার ব্যাংকের নীতিমালা অনুসারে গ্রাহককে অতিরিক্ত চার্জ দিতে হয়, সে সকল চার্জ গ্রাহককে বহন করতে হবে।

নির্ধারিত ভিসা কার্ড সম্পর্কিত যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট কার্ড বা ব্যাংক কর্তৃপক্ষের গ্রাহক পরিষেবায় যোগাযোগ করতে হবে। এ ছাড়া কোনো গ্রাহক যদি অ্যাড মানি করার সময় ভুল ‘নগদ’ নম্বর অথবা অর্থ প্রদানের সময় ভুল অ্যামাউন্ট প্রদান করেন, সেক্ষেত্রে ‘নগদ’ দায়বদ্ধ থাকবে না।

ভিসা কার্ড থেকে ‘নগদ’-এ অ্যাড মানি নিয়ে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, ‘একটি সর্বাধুনিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ‘নগদ’ শুরু থেকে গ্রাহকের জন্য বিভিন্ন ধরনের নিরাপদ ও সাশ্রয়ী সেবা দিয়ে আসছে। ভিসা কার্ড গ্রাহকদের জন্য এই অফারের মাধ্যমে আমরা চাইছি গ্রাহকদের আরেকটু বাড়তি সুবিধা দিতে। এভাবে আমরা ধাপে ধাপে ‘নগদ’-এর প্রযুক্তিগত সুবিধার মাধ্যমে সব ধরনের গ্রাহককে আর্থিকভাবে সাশ্রয় দিতে কাজ করছি।’

Tags: নগদ
Previous Post

উবারের সাথে এসএসসি পরীক্ষা হোক ঝামেলামুক্ত

Next Post

শতভাগ পেনশন বাড়ল ভারতের সাবেক খেলোয়াড়-আম্পায়ারদের

Next Post
দুই বাংলাদেশি রাজনীতিবিদ একত্রে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শতভাগ পেনশন বাড়ল ভারতের সাবেক খেলোয়াড়-আম্পায়ারদের

উখিয়ায় রোহিঙ্গা মাঝি হত্যায় দুই আসামি গ্রেপ্তার, পুলিশি অভিযানে. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়ায় রোহিঙ্গা মাঝি হত্যায় দুই আসামি গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT