চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগদ’ ও সুইসকন্টাক্টের সমঝোতা চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 17, জুলাই 2022
in অর্থনীতি
A A
নগদ ও সুইসকন্টাক্টের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবং সুইজারল্যান্ডের জুরিখ ভিত্তিক অলাভজনক সংস্থা ‘সুইসকন্ট্যাক্ট’-এর ’সারথী ইম্প্রুভিং ফিন্যান্সিয়াল হেলথ’ প্রকল্পের আওতায় সম্প্রতি একটি সমঝোতা স্মারক সাক্ষর করেছে। উদ্যোগটির মাধ্যমে তৈরি পোশাক শিল্প কর্মী এবং তাদের সংশ্লিষ্টদের অর্থনৈতিক ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা সম্ভব হবে।

তৈরি পোশাক কর্মীদের মধ্যে ‘নগদ’-এর সহজলভ্য সেবাসমূহের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করে তাদের ডিজিটাল শিক্ষা বাড়ানোও এই উদ্যোগটির মূল লক্ষ্য।

‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ এবং ‘সুইসকন্ট্যাক্ট’-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান (সেজান)।

সারথী প্রকল্প আওতাধীন এই উদ্যোগটি থেকে দুই প্রতিষ্ঠান আশা করছে ১৭ হাজার ৪০০ তৈরি পোশাক শিল্প কর্মী এবং তাদের পরিবারকে ডিজিটাল পণ্য ও সেবার আওতায় আনা সম্ভব হবে। আশা করা হচ্ছে, প্রোগ্রামটি সুবিধাভোগীদের ডিজিটাল লেনদেন করতে উৎসাহিত করবে। উদ্যোগটি ২০ অক্টোবর ২০২২ পর্যন্ত কার্যকর থাকবে।

এই যৌথ উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা, মার্চেন্ট এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি ‘নগদ’ এবং সুইসকন্ট্যাক্ট তৈরি পোশাক শিল্প কর্মী এবং তাদের আশেপাশের বিভিন্ন পরিবারের আর্থিক সচেতনতা বাড়ানোর জন্য কাজ করবে। এ ছাড়াও এই যৌথ উদ্যোগের মাধ্যমে প্রকল্পের আওতাধীন সদস্যদের ব্যক্তিগত অর্থনৈতিক কর্মকান্ডকে আরও নিরাপদ ও কার্যকর করতে তাদের বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস, যেমন বিল প্রদান, শিক্ষার খরচ প্রদান, মোবাইল টপ-আপ এবং অন্যান্য পেমেন্টের আওতায় নিয়ে আসার জন্যও ‘নগদ’ এবং সুইসকন্ট্যাক্ট কাজ করবে।

এই সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পর্কে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, ‘তৈরি পোশাক কর্মীদের মতো মানুষেরা, যারা এখনও ডিজিটাল লেনদেনের ব্যবহার থেকে পিছিয়ে আছেন, তাদের সমসাময়িক প্রথাগত ও ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের আওতায় আনার এই উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে নগদ অত্যন্ত গর্ব বোধ করছে। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ব্যাংকিং সুবিধার বাইরে থাকা আরও বেশি জনগোষ্ঠীকে অর্থনৈতিক অন্তর্ভূক্তিতে এনে সহজ সেবা প্রদান করা।’

সুইসকন্টাক্টের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান (সেজান) বলেন, সুইসকন্টাক্ট বাংলাদেশে বেশ কিছু বছর যাবত স্বল্প আয় জনগোষ্ঠীর, বিশেষ করে তৈরী পোশাক শিল্প কর্মীদের, আর্থিক অন্তর্ভুক্তিকরণের পেছনে কাজ করে যাচ্ছে। সারথী প্রকল্পের মাধ্যমে ‘নগদ’ এই জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে সফল ভূমিকা রাখবে বলে আশা করছি।

Tags: নগদপোশাক কর্মীসুইসকন্টাক্ট
Previous Post

তাপপ্রবাহ থাকবে আরও দু’দিন

Next Post

চালানে অস্ত্র ছিল না, প্রশিক্ষণ মর্টার শেল ছিল: আইএসপিআর

Next Post
উড়োজাহাজ বিধ্বস্তের ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

চালানে অস্ত্র ছিল না, প্রশিক্ষণ মর্টার শেল ছিল: আইএসপিআর

জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ৪ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT