চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনা প্রতিষ্ঠানের সাথে স্বাক্ষর হবে নগদের বৃহৎ চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 03, জুলাই 2024
in অর্থনীতি
A A
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে আগামী বছর। এই বড় উপলক্ষ্যকে সামনে রেখে ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া এই সফরে বেশ বড় বড় কিছু উল্লেখযোগ্য চুক্তি ও সমঝোতা স্মাক্ষরিত হবে। 

প্রধানমন্ত্রীর এই সফরেই দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদের সঙ্গে চীনের নামকরা এক প্রতিষ্ঠানের একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। এই চুক্তি সম্পাদনের জন্য নগদ ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন বলেও রাষ্ট্রীয় সূত্রে জানা গেছে।

চীনের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হচ্ছে, এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান জাহিদুল ইসলাম সজল। তবে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু বলার মতো অবস্থা এখনো হয়নি। তবে এটুকু বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক খাতের জন্যে এটি খুব উল্লেখযোগ্য একটি চুক্তি হবে।

কৌশলগত কারণে ভূরাজনীতিতে এখন বাংলাদেশ যেকোন সময়ের চেয়ে গুরুত্ব বহন করছে। ফলে এবার প্রধানমন্ত্রীর চীন সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে সারা বিশ্ব। আট বছর আগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যখন বাংলাদেশ সফরে আসেন, তখন বলা হয়েছিল, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক চিরাচরিত অর্থনৈতিক সম্পর্ক থেকে কৌশলগত সহযোগিতায় উন্নীত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে সর্বশেষ চীন সফর করেন।

৮ জুলাই চীনের উদ্দেশে রওয়ানা হয়ে চার দিনের সফর শেষে আগামী ১১ জুলাই দেশে ফিরবেন তিনি। এবার প্রধানমন্ত্রীর চীন সফরের শেষ দিকে দুই দেশের পক্ষে যে যৌথ বিবৃতি দেওয়া হবে, সেখানে বাংলাদেশের উন্নয়নে চীন নিবিড় কৌশলগত অংশীদার বলে উল্লেখ করা হবে। আর এ লক্ষ্যেই বিভিন্ন খাতে দুই দেশের সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান উল্লেখযোগ্য অংশীদারিত্বের কিছু চুক্তি সই করবে। এ কারণে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কয়েকটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান চীনে যাচ্ছেন। এরমধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে দেখা হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংকের প্রধানের সফরসঙ্গী হওয়াকে।

মাত্র কিছুদিন আগেই দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে পূর্ণাঙ্গ লাইসেন্স পেয়েছে নগদ। এরইমধ্যে তারা কার্যক্রম শুরু করার দ্বারপ্রান্তে আছে। সে জন্য নগদ ইতোমধ্যে বিশ্বের নামকরা কিছু সংস্থার সাথে সমঝোতা চুক্তি করতে কাজ করছে। তাদের সঙ্গে ওরাকল, সিলভারলেকের মতো বিখ্যাত প্রতিষ্ঠান হাত মিলিয়েছে। এবার আর্থিক খাতের জন্য নতুন চমক তৈরি করা চুক্তি নিয়ে নগদ আসছে বলে সূত্র জানাচ্ছে।

Tags: চীন সফরচীন-বাংলাদেশনগদ
Previous Post

আইএসপিআরের নতুন পরিচালক সামি-উদ-দৌলা

Next Post

প্রধানমন্ত্রীর চীন সফরে উন্নয়ন প্রাধান্য পাবে: পররাষ্ট্রমন্ত্রী

Next Post
পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর চীন সফরে উন্নয়ন প্রাধান্য পাবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশ মুখোশ, নিরাপত্তা ও সুরক্ষা সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের ২ দিন পর নদী থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT