চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্তন ক্যান্সার সচেতনতায় ‘নগদ’-এর কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 10, নভেম্বর 2022
in তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য
A A
নগদ পেমেন্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সকল কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পালন করেছে ‘নগদ’।

সম্প্রতি বনানীতে ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। এর আগে অনলাইনে কর্মশলার আয়োজন করে ‘নগদ’। কর্মশালায় নগদ-এর শতাধিক কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতার এই কর্মসূচিতে ‘নগদ’ এর প্রোগ্রাম পার্টনার হিসেবে কাজ করেছে প্রভিডেন্ট হেলথ। প্রভিডেন্ট হেলথ-এর চিকিৎসকেরা কর্মশালায় বলেন, বাংলাদেশে নারীরা যেসব ক্যান্সারে আক্রান্ত হন তারমধ্যে শীর্ষে রয়েছে স্তন ক্যান্সার।

কর্মশালায় অংশ নিয়ে ‘নগদ’-এর কর্মীরা তাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় ‘নগদ’-এর কুমিল্লা অঞ্চলের টেরিটরি ম্যানেজার তন্ময় দেবনাথ তার মায়ের স্তন ক্যান্সারে মৃত্যুর কথা জানান। তিনি বলেন, তাঁর মায়ের বয়স ছিল ৫০ বছর। সাড়ে চার মাস আগে তিনি জানতে পারেন তার স্তন ক্যান্সার ধরা পড়ে। ততদিনে জানা গেছে তাঁর ক্যান্সার তৃতীয় স্টেজে। ক্যান্সার শনাক্তের তিন মাসের মধ্যে তাঁর মা মারা যান। লজ্জা বা কোনো সংকোচ না করে সবাইকে স্তন ক্যান্সার বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ জানান তন্ময় দেবনাথ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ৮ জনে ১ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। প্রতি বছর প্রায় ২০ হাজার নারী এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তবে প্রতিরোধের মাধ্যমে তাদের মধ্যে ৫০ শতাংশই নিরাময়যোগ্য বলে মনে করেন ‘নগদ’-এ কর্মশালায় অংশ নেওয়া বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

কর্মী ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় স্তন ক্যান্সারের কর্মশালার বিষয়ে ‘নগদ’-এর হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডিরেক্টর শাহারিয়ার সাঈদ বলেন, ‘কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার ও সচেতনতার জন্য প্রতি সপ্তাহে ডেডিকেটেড ইনহাউস চিকিৎসক বসেন। এ ছাড়া কর্মীদের পরিবারের সদস্যদের জন্য সারা বছর ধরে টেলিমেডিসিন সেবা চালু আছে নগদ-এ।’

তিনি বলেন, ‘আমরা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দিয়েছি। সবাই যেন শারীরিকভাবে ঠিক থাকেন, সে জন্য পুষ্টিবিদের মাধ্যমে সবার স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ফিট রাখার উদ্যোগ নিয়েছি। এ ছাড়া সবাইকে সচেতন করতে স্তন ক্যান্সার নিয়েও কর্মশালা করেছি আমরা। সবাই মিলে সুস্থ থেকে গন্তব্যে পৌঁছানোই আমাদের কাছে সফলতা।’

Tags: নগদসচেতনতাস্তন ক্যান্সার
Previous Post

বিগ ব্যাশে লিটন দাসের সুযোগ দেখছেন অস্ট্রেলিয়ান সাংবাদিক

Next Post

বঙ্গোপসাগরে লঘুচাপ

Next Post
ঘূর্ণিঝড়-ফণী-বঙ্গোপসাগর

বঙ্গোপসাগরে লঘুচাপ

বুয়েট ছাত্র ফারদিনের মরদেহ বুয়েটে নিয়ে আসা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুয়েটছাত্র ফারদিনের মৃত্যু: বন্ধু বুশরা ৫ দিনের রিমান্ডে 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT