চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাদালের বিদায়ী ম্যাচে ফেদেরারের আবেগঘন বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 19, নভেম্বর 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নাদালের বিদায়ী ম্যাচে ফেদেরারকে শুভেচ্ছা জানাচ্ছেন দুই টেনিস তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের মালাগায় ডেভিস কাপের ফাইনাল দিয়ে আন্তর্জাতিক টেনিস থেকে বিদায় নিচ্ছেন স্প্যানিশ মহাতারকা রাফায়েল নাদাল। ২২ বারের গ্র্যান্ডস্লাম জয়ী মহাতারকার বিদায়ী ম্যাচের আগে আবেগঘন বার্তা দিয়েছেন টেনিসের আরেক মহাতারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ওই বার্তায় দুই মহাতারকার বিভিন্ন ম্যাচের স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করেছেন।

ফেদেরার তার বার্তায় লিখেছেন, ‘ভামোস, রাফায়েল নাদাল।’

‘‌এবার তোমার টেনিসের পালা শেষ হতে চলেছে। আবেগপ্রবণ হয়ে যাওয়ার আগে কয়েকটা কথা বলে রাখি। শুরুটা করা যাক, দুজনের লড়াই থেকেই। তুমি আমাকে প্রচুর ম্যাচে হারিয়েছ। আমিও তোমাকে এত হারাতে পারিনি।’

‘তুমি যেভাবে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছো, অন্য কেউ সেভাবে করতে পারেনি। ক্লে কোর্টে খেলতে নামলে মনে হতো, তোমার ডেরায় ঢুকলাম। আমার খেলা ধরে রাখতে যেমন পরিশ্রম প্রয়োজন ছিল তুমি তার চেয়ে বেশি করিয়েছো।’

‘তোমার জন্য আমাকে খেলা নিয়ে ভাবনাচিন্তা বদলাতে হয়েছে। এমনকী ভাবতাম, যদি র‌্যাকেটটা আরও বড় করে তোমার বিপক্ষে জেতা যায়। তোমার জন্যই টেনিসকে সব থেকে বেশি উপভোগ করেছি।’

‘আমি কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি নই, তবে তুমি টেনিস খেলাকে অন্য পর্যায়ে স্তরে নিয়ে গেছো। যেসব বিষয় তুমি মানো তার গোটা প্রক্রিয়ায় পানির বোতলগুলোকে খেলনা সৈন্যদের মতো সাজিয়ে রাখা, চুল ঠিক করা, সবকিছুতেই সর্বোচ্চ পর্যায়ের মনোযোগ তোমার। আমি কিন্তু গোপনে এসব ভালোবেসেছি। কারণ, ব্যাপারগুলো অনন্য, যেখানে তোমাকে খুঁজে পাই।’

‘আমাদের অভিযাত্রার শুরুতেও আমরা ছিলাম, শেষেও আছি। ২০ বছর পর আমাকে বলতেই হবে; কী অবিশ্বাস্য ক্যারিয়ার তোমার! ১৪টি ফ্রেঞ্চ ওপেন-ঐতিহাসিক! তুমি স্পেনকে গর্বিত করেছ.. গর্বিত করেছ গোটা টেনিস বিশ্বকেও।’

Tags: ডেভিস কাপনাদালফেদেরারমালাগালিড স্পোর্টসস্পেন
Previous Post

সংবিধানের চতুর্থ সংশোধনী নিয়ে হাইকোর্টের রুল জারি

Next Post

জনসাধারণকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ সেনাপ্রধানের

Next Post
সেনাপ্রধানের জনসাধারণকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসাধারণকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ সেনাপ্রধানের

বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত, বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরে বেড়েছে শিশু হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT