চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী নচিকেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 07, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
নচিকেতা হাসপাতালে ভর্তি, সঙ্গীতশিল্পীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। শনিবার (৬ ডিসেম্বর) রাতে বুকে অস্বস্তি অনুভব করলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসানো হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন গায়ক।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে টানা সংগীত অনুষ্ঠানের কারণে শারীরিক ধকল যাচ্ছিল ৬১ বছর বয়সী এই গায়কের ওপর। শনিবার রাত ২টার দিকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে সমস্যা শনাক্ত করেন এবং দ্রুত দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার শেষে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই অসুস্থতার কারণে রবিবার (৭ ডিসেম্বর) আসানসোলে নির্ধারিত একটি কনসার্ট বাতিল করেছেন নচিকেতা। শুধু তাই নয়, আগামী কয়েক দিনের সব গানের অনুষ্ঠানও স্থগিত রাখা হয়েছে।

শিল্পীর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি আগে থেকেই খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণে রাখতেন, তবে সম্প্রতি কাজের চাপে শরীরের ওপর দিয়ে বাড়তি ধকল যাচ্ছিল।

গত দুর্গাপূজার সময় একটি উদ্বোধনী অনুষ্ঠানে নচিকেতার সঙ্গে দেখা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সেদিন নচিকেতার স্বাস্থ্যের অবনতি দেখে মমতা ব্যানার্জি উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তাকে নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়েছিলেন।- হিন্দুস্থান টাইমস বাংলা

Tags: জনপ্রিয় সংগীতশিল্পীনচিকেতা চক্রবর্তীহাসপাতালে ভর্তি
Previous Post

গণতন্ত্রের সর্বনাশ করেছে শেখ হাসিনার সরকার: সালাহউদ্দিন আহমদ

Next Post

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

Next Post
কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশে রাজনৈতিক আলোচনা ও বিতর্কের জন্য অনুষ্ঠিত রাউন্ড টেবিল আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করবে: আমির খসরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT