চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার দেখা রায়হান রাফীর বেস্ট কাজ এটি’

‘প্রেশার কুকুর’ দেখে বললেন আয়নাবাজি খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 11, এপ্রিল 2026
in বিনোদন
A A

ঈদে মুক্তির পর থেকেই দর্শকপ্রশংসা ও বক্স অফিসে ভালো অবস্থানে থাকা সিনেমা ‘প্রেশার কুকার’। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি দেখে শোবিজ অঙ্গনের তারকারাও বাহবা দিচ্ছেন! এবার ছবিটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় নাবিলা জানান, ছবিটি তাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রেখেছে। তার ভাষায়, “আমার দেখা রায়হান রাফীর বেস্ট কাজ এটি।” তিনি বলেন, অভিনয়, ক্যামেরা, ব্যাকগ্রাউন্ড স্কোর—সবকিছুই ছিল অত্যন্ত মানসম্পন্ন।

নাবিলা আরও উল্লেখ করেন, একটি সংবেদনশীল গল্পকে কীভাবে বাণিজ্যিক ধাঁচে উপস্থাপন করতে হয়, রাফী তা দারুণভাবে দেখিয়েছেন। খুব কম প্রত্যাশা নিয়ে সিনেমাটি দেখতে গিয়েও তিনি চমকে গেছেন বলে জানান এই অভিনেত্রী। একই সঙ্গে ছবিটিকে ‘সবার জন্য অবশ্যই দেখার মতো’ বলেও মন্তব্য করেন তিনি।

নির্মাতাকে উদ্দেশ করে নাবিলা লেখেন, “তুমি একজন সাহসী পরিচালক, আমাদের ছোট ইন্ডাস্ট্রিতে তোমার মতো নির্মাতা থাকা সত্যিই আনন্দের।” পাশাপাশি তিনি রাফীকে অভিনন্দন ও শুভকামনাও জানান।

প্রসঙ্গত, মুক্তির পর থেকেই ‘প্রেশার কুকার’ দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে। নারীকেন্দ্রিক গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ের জন্য ছবিটি আলাদা করে প্রশংসা পাচ্ছে।

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি, বুবলী, মারিয়াসহ বহু গুণী অভিনয়শিল্পী।

Tags: আয়নাবাজিইমপ্রেসনাবিলাপ্রেশার কুকারমাসুমা রহমান নাবিলারায়হান রাফীলিড বিনোদন
Previous Post

এক ওভারে দুই উইকেট মোস্তাফিজের

Next Post

ঘরে-গোডাউনে পেট্রোল-ডিজেল কিনে অযথা মজুত, অপেক্ষায় ভয়াবহ বিপদ

Next Post

ঘরে-গোডাউনে পেট্রোল-ডিজেল কিনে অযথা মজুত, অপেক্ষায় ভয়াবহ বিপদ

ছবি: সংগৃহীত

এবার ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT