চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল অভিনেত্রী নাবিলার বাগদান রহস্য!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 16, নভেম্বর 2023
in বিনোদন
A A
নাবিলা ইসলামের বাগদান রহস্যের ছবি, আংটি ও উপহার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের প্রস্তুতি হিসেবে কদিন আগে নিজের ফেসবুকে বাগদান সম্পন্নের একটি আংটি পোস্ট করেছিল অভিনেত্রী নাবিলা ইসলাম। আঙুলে আংটি পরানো হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অবশেষে আনুষ্ঠানিকভাবে এটি পেলাম’। 

সপ্তাহখানেক আগে নাবিলার পোস্ট করার এই বাগদান রহস্য নিয়ে আলোচনা শুরু হয়। তখন তিনি স্পষ্ট করে কিছু বলেননি। আংটি ও বাগদান প্রসঙ্গে নাবিলা বলেছিলেন, এ বিষয়ে তার কথা বলা পারিবারিকভাবে নিষেধ আছে। উত্তর জানতে হলে আরও একদিন অপেক্ষা করতে হবে!

অবশেষে জানা গেল নাবিলার বাগদান রহস্য। সত্যি সত্যি বাগদান হয়নি নাবিলার। এটি ছিলো তার অভিনীত নতুন সিরিয়াল ‘গার্লস স্কোয়াড’ সিজন ৩ এর প্রচারণার অংশ!

এই অভিনেত্রী জানান, নতুন সিজনে সিরিয়ালটির গল্পের বড় অংশ তার বিয়েকে কেন্দ্র করে। ফেসবুক লাইভে এসে নাবিলা জানান, দর্শকদের আকৃষ্ট করতেই এমনটি করেছিলেন এ অভিনেত্রী।

বাগদান রহস্য উন্মোচন করে নাবিলা চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রথম সিজনে মারজুক ভাইয়ের সঙ্গে আমার প্রেম দেখানো হয়েছিল। নতুন এই সিজনে তার এবং আমার বিয়ের বিষয় উঠে আসবে। গল্পটা যেহেতু এটাই, তাই বাগদানের আংটি হিসেবে পোস্ট করেছিলাম। ওটা ছিল শ্রেফ দর্শকদের আকর্ষণ বাড়ানো জন্যই। প্রথম সিজনে দর্শকদের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছিলাম। আশা করছি, নতুন সিজনটিও জমে যাবে।

‘গার্লস স্কোয়াড’ সিরিয়ালটির নির্মাতা মাইদুল রাকিব জানান, যেহেতু নাবিলার বিয়ে নিয়ে গল্প এ কারণে দর্শকদের আগ্রহ তৈরির কারণে নাবিলার বাগদানের আংটির একটি ছবি ফেসবুকে ছাড়ে। এটি ছিল প্রচারের অংশ।

আগের দুই সিজন থেকে দর্শকদের প্রচুর রেসপন্স পেয়েছেন উল্লেখ করে মাইদুল রাকিব বলেন, ঢাকা, কক্সবাজার থেকে দেশের বাইরে যেখানে গিয়েছি সেখানে দর্শক ‘গালর্স স্কোয়াড’র কথা বলেছে। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক যেমন ছেলে দর্শকদের মধ্যে নতুন আমেজ তৈরি করেছিল, ‘গালর্স স্কোয়াড’ তেমন মেয়েদের মধ্যে আমেজ তৈরি করেছে। হোটেল রিলাক্স এর আগে পর্যন্ত বঙ্গ অ্যাপের সর্বোচ্চ হিট কনটেন্ট ছিল এটি। তাছাড়া এতে যারা আগে কাস্টিং তারা প্রত্যেকেই নিজেদের চরিত্রের নামে পরিচিতি পেয়েছে।

এতে নাবিলা ছাড়াও অভিনয় করছেন রুকাইয়া জাহান চমক, সেমন্তী সৌমি, সামিরা খান মাহি, জেরিন, স্বর্ণলতা, অমি, ইমন, মারজুক রাসেল, চাষী আলম, আনন্দ খাদেল, মেহেদী হাসান হৃদয় প্রমুখ। ২৪ নভেম্বর থেকে ‘গার্লস স্কোয়াড’ সিজন ৩ সিরিয়ালটি বঙ্গ অ্যাপে মুক্তি পাবে।

Tags: অমিইমনওটিটিচাষী আলমজেরিননাটকনাবিলা ইসলামমারজুক রাসেলমেহেদী হাসান হৃদয়রুকাইয়া জাহান চমকলিড বিনোদনসামিরা খান মাহিসিনেমাসেমন্তী সৌমিস্বর্ণলতা
Previous Post

ধুঁকতে থাকা প্রোটিয়াদের মিলেছে বৃষ্টি বিরতি

Next Post

বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দেখা যায় পত্রঝরা বন

Next Post
বনাঞ্চলে পাখির দল পত্রঝরা গাছে বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দেখা যায় পত্রঝরা বন

ঢাকায় বাসে যাত্রীদের নিরাপত্তা ও নিরাপদ পরিবহন ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধ ও হরতালের পক্ষে কোনো অবস্থান দেখা যায়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT