চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ডে খুঁজে পাওয়া বোতলে নিখোঁজ তাইওয়ানি জেলেদের রহস্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 29, জুলাই 2025
in আন্তর্জাতিক
A A
আয়ারল্যান্ডে খুঁজে পাওয়া বোতলে নিখোঁজ তাইওয়ানি জেলেদের রহস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে সমুদ্রসৈকতে একটি বোতলের ভেতর থেকে একটি বার্তা উদ্ধারের পর আবারও আলোচনায় এসেছে ৪ বছর আগে নিখোঁজ হওয়া তাইওয়ানের একটি মাছ ধরার জাহাজের গল্প।

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এই বার্তাটি হয়তো সেই জাহাজটির ক্রুদের পাঠানো শেষ এসওএস বার্তা, এমনটাই ধারণা করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

পশ্চিম আয়ারল্যান্ডের ইনিশিয়ার দ্বীপে হাঁটার সময় ম্যাথিউ লং ও তার এক বন্ধু একটি মোমে সিল করা বোতল খুঁজে পান, যার ভেতরে ছিল হাতে লেখা একটি বার্তা। এটি চীনা, ইন্দোনেশিয়ান ও ইংরেজি ভাষার সংমিশ্রণে লেখা ছিল।

ম্যাথিউ লং জানান, আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করে বার্তার প্রথমাংশ অনুবাদ করি এবং সেটি ইন্দোনেশিয়ান ভাষায় একটি এসওএস বার্তা বলে মনে হয়।

লং বলেন, তিনি বার্তাটি স্থানীয় পুলিশকে হস্তান্তর করেন। পোস্টটি ভাইরাল হলে অনুসন্ধানী দল ২০২১ সালে নিখোঁজ হওয়া তাইওয়ানি মাছ ধরার জাহাজ ইয়ং ইউ সিং নং ১৮-এর সাথে মিল খুঁজে পান।

নোটিশে সাহায্য চেয়ে জেলেদের জন্য অনুরোধ লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্তায় লেখা ছিল, আমাদের সাহায্য করুন! আমরা ১২-২০ দিন নিখোঁজ আছি। এখানে আমরা ৩ জন। এই দ্বীপটির নাম জানি না। আমরা আহত। সাহায্য করুন। বার্তার শেষে লেখা ছিল চীনা অক্ষরে “লি” এবং “ইয়ং ইউ সিং নং ১৮”।

আয়ারল্যান্ডের পুলিশ বাহিনী নিশ্চিত করেছে তারা একটি বোতলে বার্তা খুঁজে পেয়েছেন। তবে তারা তৃতীয়পক্ষীয় অনলাইনে ভাইরাল হওয়া পোষ্ট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তাইওয়ানের কেন্দ্রীয় সংবাদ সংস্থা জানায়, ২০২১ সালের ১ জানুয়ারি ইয়ং ইউ সিং নং ১৮-এর মালিক জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ হারানোর পর সেটিকে নিখোঁজ ঘোষণা করা হয়। পরে এটি মিডওয়ে অ্যাটলের কাছাকাছি, প্রায় ৬০০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তবে জাহাজের লাইফবোট ও ক্রুরা নিখোঁজ ছিল।

তাইওয়ানের প্রসিকিউটররা ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে ঘোষণা করলেও ক্যাপ্টেন লি এবং তার ৯ জন ইন্দোনেশিয়ান ক্রুর ভাগ্য এখনও অজানা।

তাইওয়ানে নিখোঁজ জেলেদের পরিবারগুলোর পক্ষের সংগঠন সু’আও মৎস্যজীবী সমিতি এই বার্তাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে।

তারা এক বিবৃতিতে জানিয়েছে, সরকার যেন যথাযথ মাধ্যমে বিষয়টির সত্যতা যাচাই করে এবং প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উদ্ধার অভিযান চালায়, আমরা তা সমর্থন করি।

 

Tags: আয়ারল্যান্ডতাইওয়ানবোতল
Previous Post

আর্জেন্টিনাকে কাঁদিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া

Next Post

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ফের আলোচনা, প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য

Next Post
বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ফের আলোচনা, প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য

বাংলাদেশি ক্রিকেটার হাসান মাহমুদ বসে আছেন, পেছনে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডে বসে বাংলাদেশকে নিয়ে যা বললেন হামজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT