চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, চিরকুট উদ্ধার

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
2:02 অপরাহ্ন 14, জুন 2026
in - সেমি লিড, জনপদ, বরগুনা
A A
পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, চিরকুট উদ্ধার, তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বরগুনার তালতলী থানার ব্যারাকে ফারুক গাজী (৫৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বিষপানে আত্মহত্যার ঘটনা বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, তবে এতে কী লেখা ছিল তা তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাতে দায়িত্ব শেষ করে ভোরের দিকে থানার ব্যারাকে ফিরে বিশ্রাম নেন কনস্টেবল ফারুক গাজী। রোববার (১৪ জুন) সকালে কোনো এক সময় তিনি ব্যারাকের ভেতরেই গ্যাস ট্যাবলেট (কীটনাশক) সেবন করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে সহকর্মী পুলিশ সদস্যরা তাকে দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে রেখে গেছেন। তবে ওই চিরকুটের বিষয়বস্তু বা আত্মহত্যার পেছনের কারণ এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি বিষপানে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নেন তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

থানা সূত্রে আরও জানা গেছে, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Tags: পুলিশ কনস্টেবলবরগুনারহস্যজনক মৃত্যু
Previous Post

ঠাকুরগাঁওয়ে বাড়ছে বন্য বানরের উপস্থিতি, আতঙ্কের মাঝেও গড়ে উঠেছে মানবিক সখ্যতা

Next Post

প্রস্তাবিত বাজেট কোন দল বা গোষ্ঠির জন্য নয়: অর্থমন্ত্রী

Next Post
অর্থমন্ত্রী বাজেটের বিষয়ে বক্তব্য দিচ্ছেন, পেছনে শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তাবিত বাজেট কোন দল বা গোষ্ঠির জন্য নয়: অর্থমন্ত্রী

শ্রীমঙ্গলের সঞ্জয় দেবের স্টাইলিশ ছবি, আধুনিক পোশাক ও গ্ল্যামার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শ্রীমঙ্গলের সঞ্জয় দেব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT