চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:46 অপরাহ্ন 30, জুলাই 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
একজন পুরুষ ব্যক্তি ক্যাজুয়াল পোশাকে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সদর উপজেলার লিংকরোড স্টেশনের একটি বাসার ছাদ থেকে পড়ে মেছবাহ উদ্দিন নামের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বুধবার (৩০ জুলাই) সকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান।

নিহত মেছবাহ উদ্দিন (৪৬) চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে। তিনি ব্যবসায়িক কাজে পরিবারসহ কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

কক্সবাজারে মেজবাহ উদ্দিনের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি তিনি রিয়েল এস্টেট ব্যবসাও করতেন। তিনি কক্সবাজারস্থ বাঁশখালী সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় বাসার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।

ঘটনাটি বাসার ছাদ থেকে নিছক মৃত্যু নাকি আত্মহত্যা বা পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয়েছে তা নিশ্চিত হতে পুলিশ খোঁজ নিচ্ছে জানিয়ে ওসি বলেন, “ভবনের ছাদ থেকে এক ব্যক্তির পড়ে যাওয়ার কয়েকটি সিসিটিভির ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। ফুটেজগুলো পর্যালোচনাসহ ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে”।

পরিবারের স্বজনরা জানিয়েছেন, ভোরে বাসায় নামাজ আদায়ের পর মেজবাহ উদ্দিন মোবাইল ফোনে কথা বলতে বাসার ছাদে উঠেন। এক পর্যায়ে বাসার ভবনের পাশে চলাচলের রাস্তায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। “

মেজবাহ উদ্দিনের মৃত্যুটি রহস্যজনক মন্তব্য করে বাঁশখালী সমিতির এ সংগঠক বলেন, “সচরাচর কোন স্বাভাবিক ও সুস্থ ব্যক্তি কোন ভবনের ছাদ বা স্থান থেকে নিচে পড়ে গেলে শোর চিৎকার আর নড়াচড়া করার কথা। কিন্তু সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে তাতে এ ধরণের কোন দৃশ্যের দেখা মিলেনি। তবে একটি সিসিটিভি ফুটেজে জনৈক ব্যক্তিকে ভবনের উপর থেকে নিচে উঁকি মেরে দেখতে দেখা যাওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।“

সুলতান আহমদ জানান, মেজবাহ উদ্দিনের কক্সবাজারে রিয়েল এস্টেট ব্যবসা ছিল। একটি জমি নিয়ে তার সঙ্গে কতিপয় লোকজনের মধ্যে ব্যবসায়িক দ্বন্ধ ছিল। তাই ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড কিনা তা নিশ্চিত হওয়া জরুরি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি ইলিয়াছ খান।

Previous Post

আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন বেগম খালেদা জিয়া

Next Post

যৌতুকের জন্য গৃহবধূ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

Next Post
গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, অনেক মানুষ একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌতুকের জন্য গৃহবধূ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

সিলেটের স্কুলছাত্র সুমেল হত্যার ঘটনায় ছবি, যুবক যুবতীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT