চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় নারীর রহস্যজনক মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 24, জুন 2026
in - সেমি লিড, খুলনা, জনপদ
A A
খুলনায় নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

খুলনা মহানগরীর উত্তর কাশিপুর কবরস্থান রোড এলাকায় মমতাজ পারভীন (৬০) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ঘর থেকে গহনা, নগদ টাকা ও চেকবই উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি তদন্তে পুলিশ ও সিআইডি কাজ শুরু করেছে।

বুধবার (২৪ জুন) মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা মমতাজ পারভীনকে তার শোবার ঘরে মৃত অবস্থায় দেখতে পান। মরদেহে আঘাতের বিভিন্ন চিহ্ন ছিল বলে দাবি করা হয়েছে। এছাড়া মুখ ও চোখের কাছ থেকে রক্তক্ষরণের আলামত এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, মৃত্যুর পর দ্রুত দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন তার দুই ছেলে—বড় ছেলে মাসুম এবং ছোট ছেলে হোমিওপ্যাথি চিকিৎসক মেহেদী হাসান সোহাগ। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে সিআইডিকে অবহিত করা হলে তাদের একটি দলও ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। আলামত সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মমতাজ পারভীনের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতেই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tags: অভিযোগমরদেহ
Previous Post

৬ বছরের শিশু ‘ধর্ষণের’ শিকার

Next Post

আলোকোজ্জ্বল গ্রীষ্মরাতে ডেনমার্ক-নরওয়েজুড়ে সেন্ট হান্স উদযাপন

Next Post
বিশাল জনসমাগমের মধ্যে সেন্ট হান্স উদযাপন, ডেনমার্ক-নরওয়েজের ঐতিহ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকোজ্জ্বল গ্রীষ্মরাতে ডেনমার্ক-নরওয়েজুড়ে সেন্ট হান্স উদযাপন

শিশু রোগীর অক্সিজেন মাস্ক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT