চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সত্যজিৎ রায়ের পূর্ব পুরুষদের বাড়ি ভাঙার খবর অপপ্রচার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 পূর্বাহ্ন 16, জুলাই 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অবহেলিত পুরোনো বাড়ি ধ্বংসের দৃশ্য, গাছপালা ঘেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পূর্ব পুরুষদের বাড়ি ভাঙার বিষয়টি অপপ্রচার ছিল বলে জানান শিশুতীর্থ আনন্দধ্বনি সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মামুনুল ইসলাম।

বুধবার (১৬ জুলাই) এক বক্তব্যে তিনি একথা জানান।

মামুনুল ইসলাম বলেন, “ময়মনসিংহে শিশু একাডেমির জন্য নির্ধারিত স্থানের পুরাতন একটি ভবন ভাঙা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।”

তিনি বলেন, “যতটুকু জানি এই বাড়িটির সঙ্গে সত্যজিৎ রায়দের কোন সম্পর্ক নেই। এই বাড়িটির তেমন কোন শক্তিশালী ঐতিহাসিক প্রেক্ষাপটও নেই। পূর্বে বাড়িটি জমিদার শশীকান্ত বাবুর কর্মচারীদের আবাসস্থল ছিলো। অথচ আমাদের কিছু সাংবাদিক, তাদের মারফতে জাতীয় কিছু পত্রিকা এবং অতি উৎসাহী ফেসবুক এক্টিভিস্টের কারণে বিষয়টি স্পর্শকাতর হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “বাড়িটি বহু আগেই ব্যবহার অযোগ্য এবং ঝুকিপূর্ণ হওয়ায় এটি ভেঙে শিশু একাডেমির ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। কয়েকবার প্রস্তুতি নিয়েও ভবন নির্মাণ পিছিয়ে যায় নানা কারণে। এবার বরাদ্দ পাওয়ার পর নতুন ভবন নির্মাণ শুরুর প্রক্রিয়া হিসেবে ভঙ্গুর ঝুকিপূর্ণ ভবনটি ভাঙা শুরু হলে না জেনে বুঝেই কিছু মানুষ সরব হয়ে ওঠে ভবনটি নিয়ে।”

তিনি বলেন,  “এই বাড়ি ভাঙা নিয়ে দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে কড়া প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে, ভারতের আন্দবাজার পত্রিকাসহ বেশ কিছু পত্রিকায় বিষয়টি নিয়ে রিপোর্ট হয় যেখানে নানা ভাবে প্রচার হচ্ছে সত্যজিৎ রায়ের পূর্ব পুরুষদের বাড়ি ভেঙে ফেলছে বাংলাদেশ সরকার।”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করে কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছেন বলেও জানা যায়।

মামুনুল ইসলাম বলেন, “আমাদের জানা শোনার কমতি এবং ভুল তথ্য উপস্থাপনের কারণে আমরা সত্যজিৎ রায় নিয়ে আন্তজার্তিকভাবে হেয় হলাম।”

কোন বিষয়ে তথ্য প্রচারের আগে মনগড়া কথা না বলে তথ্য সংগ্রহ করে এবং তা যাচাই করে প্রচার করা সমীচীন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কালি ও কলম পত্রিকায় সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়ি বিষয়ে আলোচনায় রয়েছে, ‘ময়মনসিংহ শহরে হরিকিশোরের এক বিশাল দোতলা বাড়ি ছিল। তার সামনে ছিল মস্ত ফুটবল মাঠ।’

‘আবার সরকারি ওয়েবসাইটে ময়মনসিংহ জেলার পুরাকীর্তি এবং স্থাপনা বিষয়ক তথ্যে রয়েছে, হরিকিশোর রায় রোডের এ বাড়িটি সত্যজিৎ রায়ের প্রপিতামহ হরিকিশোর রায়ের বাড়ি। বাড়ির আদি নাম ‘পূণ্যলক্ষ্মী ভবন’ বর্তমান পরিবর্তিত নাম ‘দুর্লভ ভবন’। বাড়িটি বর্তমানে কমিউনিটি সেন্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে’ বলেও জানান তিনি।

মামুনুল বলেন, সুতরাং উপরে উল্লেখিত দুটি তথ্য থেকে এ বিষয়টি স্পষ্ট যে, বর্ণনায় পাওয়া সত্যজিৎ রায়দের পূর্ব পুরুষদের বাড়ি আর শিশু একাডেমির জন্য নির্ধারিত স্থানের বাড়ি একই বাড়ি নয়।

মামুনুল ইসলাম বলেন, “আমি আমার প্রয়াত শিক্ষক প্রফেসর ড. আ.বা.ম. নূরুল আনোয়ারের কাছে সত্যজিৎ রায়ের পূর্ব পুরুষের বাড়ি হিসেবে যে বাড়ির কথা শুনেছি, সেখানে বর্তমানে বহুতল ভবন তৈরি হয়েছে। নূরুল আনোয়ার স্যার ময়মনসিংহের সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করা বিজ্ঞ মানুষ ছিলেন। বহু আগেই বাড়িটি ভেঙে ব্যক্তি মালিকানাধীন ভবন নির্মাণ হয়েছে। এই বিষয়ে কোনদিন টু শব্দ শুনিনি।”

বর্তমান যে ভবনটি ভাঙা হচ্ছে, তার অবস্থা এতোই করুণ যে এটি ভেঙে ফেলা ছাড়া উপায় নাই। এটি ভেঙে নতুন ভবন নির্মাণ করে শিশু কিশোরদের বিকাশে শিশু একাডেমি কার্যক্রম পরিচালনা করলেই বরং ময়মনসিংহ শহরের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকারী হবে বলে জানান আনন্দধ্বনি সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ।

 

Tags: অপপ্রচারপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসত্যজিৎ রায়
Previous Post

শহীদ আবু সাঈদের পরিবার চান, নতুন বাংলাদেশে আর যেন মায়ের বুক খালি না হয়

Next Post

ইউটিউব আয়ের নীতিতে পরিবর্তন, কনটেন্ট নির্মাতাদের ওপর প্রভাব

Next Post
বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর স্টুডিওতে ভিডিও রেকর্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউটিউব আয়ের নীতিতে পরিবর্তন, কনটেন্ট নির্মাতাদের ওপর প্রভাব

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার আসামিরা ট্রাইব্যুনালে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা: কাফিসহ ৮ আসামি ট্রাইব্যুনালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT