ময়মনসিংহের আদালতগুলোতে দিন দিন বাড়ছে মামলা জট। বিচার কাজে দেরি হওয়ায় ভোগান্তিতে বাদী ও বিবাদীরা। দীর্ঘসূত্রতার কারণে অনেকে মামলা চালানো থেকে সরে যাচ্ছেন। যারা মামলা চালাচ্ছেন তারা ব্যয় ও আদালতে দৌড় ঝাঁপ করতে গিয়ে ক্লান্ত। মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








