চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের গুলিবর্ষণে নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 10, অক্টোবর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
প্রবল ঢেউয়ের মাঝে একটি নৌকা ভেসে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের সেন্টমার্টি দ্বীপের অদূরে সাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমার নৌবাহিনীর গুলিবর্ষণ করে। এতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছে, এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরও ২ জেলে।

এসময় ৬০ জন মাঝিমাল্লাসহ ৪ ট্রলার অপহরণ করে মিয়ানমারের নিয়ে যায় দেশটি নৌবাহিনী। পরে ৪টি ট্রলার, নিহত ১ জনের মৃতদেহ, ১০ জনকে মাঝিকে ফেরত দিয়েছে মিয়ানমার।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দাদের মালিকাধীন ট্রলারে এ ঘটনা ঘটে।

ট্রলার মালিকরা জানিয়েছেন, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে নিহত জেলে মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে। তিনি শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকাধীন ট্রলারের জেলে। গুলিবিদ্ধ হয়ে আহত ৩ জেলেও ওই ট্রলারের। তবে তাদের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

ধরে নিয়ে যাওয়া অপর ৪ টি ট্রলারের মালিকরা হলেন: শাহপরীর দ্বীপের মিস্ত্রীপাড়ার মুসলিম মিয়ার ছেলে মতিউর রহমান, মৃত আলী হোছেনের ছেলে আবদুল্লাহ, তার ভাই আতা উল্লাহ, উত্তরপাড়ার ছৈয়দ মাঝির ছেলে মো. আছেম। এই ৪ টি ট্রলারে ৬০ জন মাঝি মাল্লা রয়েছে।

ট্রলার মালিক সাইফুল জানিয়েছেন, সাগরে মাছ ধরার সময় হঠাৎ করে মিয়ানমারের নৌ বাহিনীর সদস্যরা ধাওয়া করে গুলিবর্ষণ করে। এরপর ৫ টি ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে নিয়ে মিয়ানমারে নিয়ে যায়। যেখানে তার মালিকাধীন ট্রলারে গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে একজন মারা যান।

ট্রলার মালিক মতিউর রহমান জানান, ধরে নিয়ে যাওয়া ট্রলার ও মাঝি মাল্লাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নিহতকে নিয়ে ট্রলারটি ঘাটে পৌঁছলে বিস্তারিত জানা যাবে।

Tags: কক্সবাজারগুলিবর্ষণনিহত ১মিয়ানমার
Previous Post

বাবা মা আমাকে সংসারী দেখতে চাচ্ছে: শাকিব

Next Post

১৯৭৫ এবং ২০২৪ সালের আওয়ামী লীগের পরিস্থিতি

Next Post
দুই প্রবীণ নেতা, একজন পুরুষ ও একজন মহিলা, বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭৫ এবং ২০২৪ সালের আওয়ামী লীগের পরিস্থিতি

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে, ৮ জনের মৃত্যু, ৪ শিশু আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৪ শিশুসহ নি হ ত ৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT