চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে সংঘর্ষ: বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:11 পূর্বাহ্ন 13, জুন 2024
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
নৌবাহিনী সদস্য টেকনাফে সমুদ্রের দিকে তাকাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপসহ আশাপাশের সীমান্তে মিয়ানমারের ওপার থেকে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার ১২ জুন রাত ১০টা থেকে নাফ নদীর টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসহ আশপাশের এলাকায় বিস্ফোরণের এসব শব্দ শোনা যাচ্ছে বলে জানান, সাবরাং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম।

তিনি জানান, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারি নৌযান লক্ষ্য করে কয়েকদিন ধরে গুলিবর্ষণের ঘটনায় এমনিতেই আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এ পরিস্থিতিতে বেশ কিছুদিন বন্ধ থাকার পর সীমান্তে নতুন করে মিয়ানমার অভ্যন্তর থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেলো। এতে সীমান্তের অনেকে ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে।

আব্দুস সালাম বলেন, বুধবার রাত ১০ টার পর থেকে টেকনাফের শাহপরীর দ্বীপসহ আশপাশের সীমান্ত এলাকায় মিয়ানমারের ওপার হতে থেমে থেমে ভেসে আসতে শুরু করে বিস্ফোরণের বিকট শব্দ। এতে সীমান্ত লাগোয়া শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকাসহ জালিয়াপাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া ও আচারবনিয়ার আশপাশের বসত ঘর ও স্থাপনা কেঁপে উঠে। সীমান্তের একেবারে কাছাকাছিতে বসবাসকারিদের অনেকে বাড়ি-ঘর ছেড়ে কিছুটা দূরবর্তী স্বজনের বাড়ীতে আশ্রয় নেয়।

বিস্ফোরণের শব্দ ভেসে আসার ঘটনা অব্যাহত থাকায় স্থানীয়দের অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছেন বলে জানান তিনি।

স্থানীয় এই ইউপি সদস্য বলেন, গত কয়েকদিন ধরে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনার মাঝামাঝি এলাকায় সেন্টমার্টিন দ্বীপে যাতায়তকারি নৌযান লক্ষ্য করে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।

টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, শাহপরীর দ্বীপ সীমান্তে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাওয়ার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জেনেছেন। তবে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে বিজিবি ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা সজাগ রয়েছে।

তারপরও সীমান্ত পরিস্থিতির উপর প্রশাসন পর্যবেক্ষণে রয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোন ধরণের সাড়া দেননি।

Tags: আতঙ্ককক্সবাজারটেকনাফমিয়ানমার সীমান্ত
Previous Post

ঈদে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে র‍্যাব

Next Post

রাত ৮টার মধ্যে আইনজীবীর চেম্বার বন্ধ করতে হবে

Next Post
সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের লোগো, আইনজীবীদের সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাত ৮টার মধ্যে আইনজীবীর চেম্বার বন্ধ করতে হবে

ড. ইউনূসের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের পর অর্থ আত্মসাৎ মামলা বাতিল চাইবেন ড. ইউনূস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT