চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে সংঘর্ষ: ভারতে পালিয়েছে ৪ হাজার মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 অপরাহ্ন 07, জুলাই 2025
in আন্তর্জাতিক
A A
ধ্বংসপ্রাপ্ত প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ, একজন ভিক্ষু হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে সংঘর্ষের কারণে গত চার দিনে প্রায় ৪ হাজার মানুষ ভারতে পালিয়েছে বলে জানিয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের কর্মকর্তারা।

সোমবার (৭ জুলাই) বার্তা সংস্থা এএফপিকে মিজোরাম রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভানলালমাওইয়া জানান, সীমান্ত ঘেঁষা ঘন বনাঞ্চল পেরিয়ে এসব শরণার্থী ভারতে প্রবেশ করেছে। তারা মিয়ানমারের প্রতিদ্বন্দ্বী সশস্ত্র চিন গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ থেকে পালিয়ে গেছে বলে নিশ্চিত করা হয়।

স্বরাষ্ট্রসচিব ভানলালমাওইয়া বলেন, অনেকের আত্মীয়স্বজন ভারতের দিকেই থাকেন, ফলে তারা সেখানেই অবস্থান করছেন। অন্যদের স্থানীয় কমিউনিটি হলে আশ্রয় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে এবং এরই মধ্যে মিজোরাম রাজ্যে ৩০ হাজারের বেশি মিয়ানমার শরণার্থী আশ্রয় নিয়েছে।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত চার দিনে আনুমানিক ৪ হাজার মানুষ সীমান্ত পেরিয়ে এসেছে। সেনা শাসন বিরোধী এই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে চিনল্যান্ড অঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে লড়াই অব্যাহত রয়েছে। সীমান্তের ওপারে পরিস্থিতি এখনো উত্তপ্ত, তাই আমরা তাদের ফিরে যেতে বলিনি।

চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারত মিয়ানমারের সঙ্গে সম্পর্ক গভীর করতে চাইলেও সেনা অভ্যুত্থান নিয়ে দেশটি প্রকাশ্যে কোনো সমালোচনা করেনি।

Tags: ভারত-মিয়ানমারমিয়ানমার
Previous Post

কোনালের সঙ্গে দ্বৈত গানে আমিনুল, বললেন ‘স্বপ্ন পূরণ’!

Next Post

ঋতুপর্ণা-মনিকাদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবে ক্রীড়া মন্ত্রণালয়

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋতুপর্ণা-মনিকাদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবে ক্রীড়া মন্ত্রণালয়

আনিসুল, রুহুল আমিন ও চুন্নু জাতীয় পার্টি থেকে অব্যাহতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আনিসুল, রুহুল আমিন ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT