চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের গৃহযুদ্ধে বিমান হামলা ডেকে আনছে ভয়াবহ পরিস্থিতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 পূর্বাহ্ন 01, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিমান হামলার দৃশ্য, ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত জিনিসপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সামরিক শাসনের প্রতিবাদকারীদের বিরুদ্ধে বিমান হামলা সেদেশের গৃহযুদ্ধে এক ভয়াবহ পরিস্থিতি ডেকে আনছে,  যা ইতিমধ্যে প্রাণ কেড়েছে অনেকের। গেল বছর ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতায় আসার পর থেকেই ভয়াবহ যুদ্ধাবস্থা বিরাজ করছে।

বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মিয়ানমার সামরিক বাহিনীর বিরোধিতাকারীদের বিরুদ্ধে বর্বরতার ইতিহাস রয়েছে সেখানে পরবর্তীতে কী হবে, তা বলা দায়। যেমনটি হয়েছে মিয়ানমারের এক গ্রামের বাসিন্দা ৯ বছর বয়সী জিন এনওয়ি পিওর সাথে।

গত বছর ১৬ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার আগে বেশ খুশি ছিলেন জিন। হবেই না কেন নতুন এক জোড়া জুতা উপহার পেয়েছে সে তার চাচা থেকে। জিন তার চাচাকে এক কাপ কফি বানিয়ে দিয়ে নতুন জুতো পরে তার সহপাঠীর সাথে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়।

হঠাৎ জিনের চাচা দেখে তাদের গ্রামের ওপর সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার উড়ছে এবং সেখান থেকে গুলি বর্ষণ শুরু হয়েছে। স্কুলে ক্লাস চলাকালীন অবস্থায় সামরিক বাহিনীর বিমান হামলা শুরু হয়। প্রাণ বাঁচাতে সবাই এদিক সেদিক ছুটতে থাকে। সামরিক বাহিনী স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আক্রমণ করতে থাকে। কিছু শিক্ষার্থী আহত অবস্থায় সাহায্যের জন্য কেঁদে স্কুল ভবনের বাহিরে বের হয়ে আসে। সামরিক বাহিনীর এই আক্রমণে জিন এনওয়ি পিও মারা যায়।

বাচ্চাদের হাসি ও খেলা দেখাচ্ছে শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ মিনিটের এই হত্যাযজ্ঞের পর আহতদের হাসপাতালে নেয়ার সময় আবার আক্রমণ শুরু করে সামরিক সৈন্যরা। মিয়ানমার এই হামলার জন্য দুটি রাশিয়ান বিমান অস্ত্র মি-৩৫ এর নাম দিয়েছিল “ফ্লায়িং ট্যাঙ্ক” এবং “ক্রকোডাইলস”।

সেই গ্রামের স্কুলের হামলার প্রত্যক্ষদর্শী এক শিক্ষক বলেন, “আমরা কেবল ক্লাস শুরু করেছিলাম। শিক্ষার্থীরা তাদের বই খাতা বের করছিল। হঠাৎ আতঙ্কিত কণ্ঠে সবার চিৎকার শুনি। পরে হেলিকপ্টারের শব্দ শুনতে পাই এবং সাথে বোমা এবং গুলির শব্দ শুনতে পাই।”

অন্য আরেক শিক্ষক বলেন,”বাচ্চারা ভয়ে কান্না শুরু করেছিল। এক পর্যায়ে স্কুলের দেয়াল এবং ছাদ ভেদ করে গুলি এসে বাচ্চাদের লাগতে শুরু করে। তারা রক্তাক্ত অবস্থায় মামা বলে কেঁদে সাহায্য চাইতে থাকে। কিন্তু সেই অবস্থায় আমাদের হাতে কিছু ছিল না।”

জিন এনওয়ি পিওর মা বলেন, “আমি হেলিকপ্টারের শব্দ শুনেছিলাম কিন্তু বুঝিনি যে গোলাগুলি শুরু হবে। জিন এর মতো আমার বড় ছেলেও স্কুলে গিয়েছিল। আমি স্কুলের দিকে ছুটে যাই।”

বাচ্চাদের বই ও খেলনা ছড়িয়ে পড়া, ধ্বংসপ্রাপ্ত ঘরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি আরও বলেন,”আমি দেখলাম সেনা সদস্যরা রাইফেল দিয়ে সবাইকে মারছে স্কুলের মাঠে এবং তাদের মাথা মাটির দিকে নামাতে বলছে। যারাই মাথা ওপরে তুলছে তাদের মারছে। আমি ভবনের ভিতরে যেতে চাইলে সেনাবাহিনী আমাকে বাধা দেয়। পরে যাওয়ার অনুমতি পেলে আমি স্কুলের গিয়ে দেখি আমার ছেলে রক্তাক্ত অবস্থায় আমাকে ডাকছে। আমি তাকে সান্তনা ও অভয় দেবার চেষ্টা করি।”

জিন এনওয়ির বিষয়ে তার মা বলেন, “এরপরে ছেলেকে বলি, তুমি একটু অপেক্ষা কর আমি তোমার বোনকে নিয়ে আসি। কিন্তু সেখানে গিয়ে দেখি আমরা মেয়ের প্রাণহীন দেহ মাটিতে পড়ে আছে।”

শুধু জিন এনওয়ি পিও নয় মিয়ানমার এর সেনাবাহিনীর হাতে সেদিন মারা গিয়েছেন আরও অনেকেই। এরআগে বিরোধীদের একটি কনসার্টে বিমান হামলায় বহুজনে প্রাণ যা।

বার্তা সংস্থা বিবিসির ডেটা পর্যবেক্ষণ গ্রুপ এসিএলইডি এর মতে, ফেব্রুয়ারি ২০২১ থেকে জানুয়ারি ২০২৩ পর্যন্ত মিয়ানমারে প্রায় ৬০০ বার সামরিক বিমান হামলা হয়েছে। এই হামলাগুলোতে স্থানীয় প্রায় ১৫৫ জন নিহত হয়েছে, আর আহত হয়েছে আরও কয়েকশতাধিক।

Tags: বিমান হামলাসামরিক শাসন
Previous Post

ইরানে প্রকাশ্যে নাচের দায়ে যুগলের কারাদণ্ড!

Next Post

ঝিনাইদহের উকরির বিল যেনো পরিযায়ী পাখিদের অভয়ারণ্য

Next Post
ঝিনাইদহের উকরির বিল যেনো হয়ে উঠেছে পরিযায়ী পাখিদের অভয়ারণ্য

ঝিনাইদহের উকরির বিল যেনো পরিযায়ী পাখিদের অভয়ারণ্য

অভিনেতা শাহরুখ খান এর intense expression in a scene from পাঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

'বাহুবলী ২'র রেকর্ড গুড়িয়ে দিল 'পাঠান'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT