চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার কলম বিগত ফ্যাসিস্ট সময়েও থামেনি, এখনও থামবে না’

ইবনে সিনার অব্যাহতি পাওয়া ডাক্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:06 অপরাহ্ন 11, ডিসেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের সংবাদ, রাজনীতি ও অর্থনীতি বিষয়ক চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবনে সিনা হাসপাতালের অব্যাহতি পাওয়া ডাক্তার এ কে এম আহসান হাবীব নাফির ফেসবুক পোস্ট

জামায়াত-নিয়ন্ত্রিত ইবনে সিনা হাসপাতাল থেকে কোনো কারণ দর্শানো ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে ডা. এ কে এম আহসান হাবীব নাফি। তার দাবি, জামায়াত-শিবির বিরোধী লেখালেখি এবং ব্যারিস্টার আরমানের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রদত্ত মতামতের বিরুদ্ধে অবস্থানের কারণেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, আমার কলম বিগত ফ্যাসিস্ট সময়েও থামেনি, এখনও থামবে না।

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর দীর্ঘ এক ফেসবুক পোস্টে এই দাবি করেন তিনি।

এরআগে তাকে ইবনে সিনা হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়। সেখানে বলা হয়, আপনাকে ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি ইউনিটে আর প্রয়োজন না থাকায় ইবনে সিনা ট্রাস্ট চাকরি চুক্তির শর্ত মোতাবেক নোটিশ পেরিয়ড প্রদান করে ১১ ডিসেম্বর থেকে চাকরি অবসানের সিদ্ধান্ত দিয়েছেন। এতে আপনার শেষ কর্মদিবস হবে ১০ ডিসেম্বর।

এরপর আহসান হাবীব নাফি দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, আমি ডা. এ কে এম আহসান হাবীব নাফি। একজন চিকিৎসক হিসেবে ইন্টার্নশিপ সম্পন্ন করে ইবনে সিনা হাসপাতালে পেশাগত জীবন শুরু করি। একই সঙ্গে রাজনৈতিকভাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শে বিশ্বাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এনাম মেডিকেল কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি।

তিনি লিখেন, স্কুল জীবন থেকেই আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরেছি। মত প্রকাশের এই ধারাবাহিকতায় বহুবার নানারকন অজানা চাপ ও ঝামেলার মুখোমুখি হয়েছি। তবু অন্যায়ের বিরুদ্ধে লেখালেখি কখনো থামাইনি। বড় কোনো শারীরিক বা আইনি বিপর্যয়ে না পড়লেও এসব অভিজ্ঞতা আমাকে আরও সচেতন ও দৃঢ় করেছে।

পোস্টে তিনি লিখেন, ২০১৮ ও ২০২৪ সালের গণআন্দোলনে সরাসরি যুক্ত থাকার সৌভাগ্য আমার হয়েছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে নানান মতাদর্শ ও রাজনৈতিক চিন্তার উত্থান আমরা প্রত্যক্ষ করছি। এই প্রেক্ষাপটে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ১৯৭১ এবং ২০২৪ আমাদের জাতির ইতিহাসে আত্মিকভাবে সংযুক্ত। একটিকে অস্বীকার করে অন্যটিকে ধারণ করা মানে জাতিকে এক পায়ে পঙ্গু করে রাখা।

তিনি আরও লিখেন, পেশাগত জীবনে আমি সর্বদা নীতি ও দায়িত্বকে অগ্রাধিকার দিয়েছি। আমার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু কর্মস্থলে আমি কখনোই তার প্রভাব ফেলতে দেইনি। চিকিৎসক হিসেবে রোগীর প্রতি দায়িত্ব পালনে আমার জ্ঞান, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ প্রয়োগ করেছি। অথচ আজ হঠাৎ করেই আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানতে পেরেছি, জামায়াত-শিবির বিরোধী লেখালেখি এবং ব্যারিস্টার আরমানের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রদত্ত মতামতের বিরুদ্ধে অবস্থানের কারণেই আমাকে এই সিদ্ধান্তের শিকার হতে হয়েছে যার প্রমাণ আমার কাছে সংরক্ষিত রয়েছে।

নিঃসন্দেহে এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং তারা তাদের আইন অনুসারে চাইলে আমাকে অব্যাহতি দিতে পারে। কিন্তু কোনো কারণ না দেখিয়ে, মতাদর্শগত ভিন্নতাকে অজুহাত বানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া নৈতিকতা ও গণতান্ত্রিক চর্চার সম্পূর্ণ পরিপন্থী।

৫ আগস্টের পর যখন মানুষ নতুন করে মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে, ঠিক তখনই একটি অদৃশ্য শক্তি সেই স্বাধীনতাকে ঢাল হিসেবে ব্যবহার করে পুরনো ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়ন চালাতে চাইছে। তারই একটি নগ্ন উদাহরণ আজ আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। দুঃখজনক হলেও সত্য আজ আমাকে জামায়াত-নিয়ন্ত্রিত ইবনে সিনা হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পোস্টে তিনি বলেন,  যখন বাংলাদেশের গণমানুষের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে তাঁর বিরুদ্ধে মিম, ব্যঙ্গ ও সমালোচনাকে উদার গণতান্ত্রিক দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করেন, তখন একটি রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না এমন দাবি কোন ধরনের রাজনৈতিক দেউলিয়ত্বের পরিচয় বহন করে? এই দেউলিয়ত্ব নিয়েই যদি তারা রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখে, তবে ক্ষমতায় গেলে কী ধরনের কালো আইন, বাকরোধী শাসন ও মতাদর্শিক নিপীড়ন চালু হবে তা বোঝার জন্য খুব বেশি দূর তাকাতে হয় না।

আমি আমার কলম থামাবো না। বিগত ফ্যাসিস্ট সময়েও আমার কলম থামেনি এখনও থামবে না। আমি সত্য বলবো, কিন্তু আমি আমার মোরাল এথিক্স বিক্রি করব না। আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো আজ, আগামীকাল এবং যতদিন প্রয়োজন। ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে এর বিচার জনগণ করবে।

Tags: ফেসবুক পোস্ট
Previous Post

বিজয়ের মাসে বড়পর্দায় ‘নকশী কাঁথার জমিন’ দেখার সুযোগ

Next Post

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা দেবে সরকার

Next Post
শোকসভায় নিহতদের ছবি ও নামের স্মরণিকা দেখছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা দেবে সরকার

বাংলাদেশ নির্বাচন কমিশনের সভা, প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT