চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমারে একা রেখে চলে গেলি বাবা’, এএসপি পলাশের মায়ের আর্তনাদ

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
10:32 পূর্বাহ্ন 09, মে 2025
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
বিপন্ন মা-ছেলে কান্নাকাটি করছে, আশেপাশে লোকজন উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে কর্মরত র‌্যাব-৭ কার্যালয়ের নিজ অফিস কক্ষে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হওয়া পুলিশ কর্মকর্তা এএসপি পলাশ সাহার মৃত্যুকে ঘিরে রহস্য ও পারিবারিক অভিযোগ উঠেছে। পলাশের মৃত্যুতে শোকাহত মা রমা রানী সাহা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমারে একা রেখে চলে গেলি বাবা, মোরে তোর লগে লইয়া যা, তোরে ছাড়া আমি থাকুম কেমনে?

বৃহস্পতিবার (৮ মে) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামের পারকোনা মহাশ্মশানে পলাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু এই অন্ত্যেষ্টিক্রিয়ায় পলাশের স্ত্রী সুস্মিতা উপস্থিত ছিলেন না, যা এলাকাবাসী ও পরিবারের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করে।

পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মৃত্যুর জন্য পলাশের স্ত্রী সুস্মিতা দায়ী হতে পারেন। পলাশের মা রমা রানী সাহা বলেন, ছেলে তো মরলো, কিন্তু ওর স্ত্রী অন্ত্যেষ্টিক্রিয়ায় পর্যন্ত আসলো না, তাহলে সন্দেহ না করে পারি কেমনে? পলাশের স্ত্রী প্রায়ই পারিবারিক কলহে জড়িত থাকতেন এবং কয়েকদিন আগেই পলাশের মাকে ও বড় ভাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

পলাশের বড় ভাই নন্দলাল সাহা জানান, প্রায় ২ বছর আগে ফরিদপুরের শিক্ষিত তরুণী সুস্মিতার সঙ্গে পলাশের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। সুস্মিতা পলাশের মায়ের উপস্থিতি মেনে নিতে পারতেন না এবং পলাশের উপর মানসিক চাপ প্রয়োগ করতেন মাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য।

ঘটনার দিন বুধবার বিকালে র‌্যাব-৭ এর চট্টগ্রাম কার্যালয়ে নিজের অফিস কক্ষে গুলিবিদ্ধ অবস্থায় পলাশের মরদেহ পাওয়া যায়। বিষয়টি আত্মহত্যা না হত্যা—তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে পরিবারের দাবি, এটি নিছক আত্মহত্যা নয়, বরং এর পেছনে পারিবারিক নির্যাতন এবং দাম্পত্য কলহ থাকতে পারে।

পলাশের মা রমা রানী সাহা সুস্মিতার বিরুদ্ধে নির্যাতন এবং পরোক্ষভাবে হত্যার অভিযোগ এনে বলেন, আমার ছেলেরে খুন করছে। আমি এর বিচার চাই। আমি সুস্মিতার বিরুদ্ধে মামলা করবো।

এদিকে, স্থানীয়দের মতে, পলাশ ছিলেন একজন সজ্জন ও দায়িত্বশীল কর্মকর্তা। তার অকাল মৃত্যুতে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বন্ধুবান্ধব, প্রতিবেশী ও সহকর্মীদের মাঝে এখনও চলছে শোক ও ক্ষোভ।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং পলাশের মৃত্যুর কারণ নিরূপণে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tags: র‌্যাব
Previous Post

সামরিক উত্তেজনা: ভারতকে দোষ দিয়ে যা লিখলেন পাকিস্তানের আফ্রিদি

Next Post

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর ‘বড় জমায়েতের’ ডাক

Next Post
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর বড় জমায়েতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর 'বড় জমায়েতের' ডাক

যুক্তরাষ্ট্রের জেডি ভ্যান্স স্বার্থ ছাড়া যুদ্ধের হস্তক্ষেপ না করার ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বার্থ ছাড়া যুদ্ধে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT