চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি যেখানে পাঠাবে সেখানেই খেলতে রাজী মেহেদী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 09, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিসিআইয়ের চাপে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে আইপিএল ফ্র‌্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। প্রতিক্রিয়ায় বাংলাদেশ ভারতে আসন্ন টি-টুয়েন্টি খেলতে যাবে না বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে এখনও আলোচনা চলছে, সিদ্ধান্ত হয়নি বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নিয়ে। তবে টাইগারদের টি-টুয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা শেখ মেহেদী জানালেন, বোর্ড যেখানেই পাঠাক, তার খেলতে কোনো আপত্তি নেই।

চলতি বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী। শুক্রবার দিনের প্রথম ম্যাচে রাজশাহী এক্সপ্রেস হারানোর পর সংবাদ সম্মেলনে আসেন টাইগার স্পিনার। সেখানে বিশ্বকাপ ঘিরে চলমান ইস্যু নিয়ে মেহেদীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। জবাবে জানান, ‘দলকে কোথায় পাঠাবে নাকি পাঠাবে না, সেটা বিসিবির বিষয়। খেলোয়াড়রা এগুলো নিয়ে খুব একটা চিন্তিত নন।’

বলেছেন, ‘আমার মনে হয় না এগুলো নিয়ে কোনো খেলোয়াড় চিন্তিত। কারণ আপনি যখন ক্রিকেটে ঢুকলেন, আপনার যত বড়ই সমস্যাই থাকুক না কেন, আপনি ওই চিন্তা বাদ দিয়েই কিন্তু ক্রিকেট খেলতে আসেন। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়।’

বিশ্বকাপ নিয়ে চলমান প্রেক্ষাপটে খেলোয়াড়দের অবস্থান জানাতে গিয়ে মেহেদী বলেন, ‘অনিশ্চয়তার বিষয়টা ম্যানেজমেন্টে,, অফিশিয়ালদের বিষয়। এতে খেলোয়াড়দের কোনো হাত নেই। খেলোয়াড়দের কাজ খেলা, সেটা আপনি যদি মঙ্গলগ্রহেও খেলতে পাঠান খেলোয়াড়রা অবশ্যই খেলতে যাবে। এটা নিয়ে আমার মনে হয় না কোনো খেলোয়াড়ের মধ্যে সন্দেহ আছে।’

Tags: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইপিএলকলকাতা নাইট রাইডার্সচট্টগ্রাম রয়্যালসবিপিএল ২০২৫মোস্তাফিজলিড স্পোর্টসশেখ মেহেদী
Previous Post

অস্ত্রোপচারের বিশ্রাম শেষে মাঠে ফিরেছেন নেইমার

Next Post

চলন্ত ফ্লাইটে তীব্র ঝাঁকুনিতে ভেঙে গেছে দু’জনের পা

Next Post

চলন্ত ফ্লাইটে তীব্র ঝাঁকুনিতে ভেঙে গেছে দু’জনের পা

মোস্তাফিজ ইস্যুতে চুপ থাকার কারণ জানাল কোয়াব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT