চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:59 অপরাহ্ন 29, মার্চ 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ওভারে জয়ের জন্য করাচি কিংসের দরকার ছিল ১৪ রান। তবে ১৯তম ওভারের শেষে টেম্পারিংয়ের অভিযোগ এনে বল পরিবর্তন করেন আম্পায়ার। তাতে ৫ রান জরিমানা দিতে হয় লাহোর কালান্দার্সকে। এতে সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৯ রান। আর হারিস রউফের তৃতীয় বলেই করাচিকে লক্ষ্যে পৌঁছান আব্বাস আফ্রিদি।

এমসিসিরি ৪১.৩ ধারা অনুযায়ী আম্পায়ার যদি মনে করেন ফিল্ডিং দল ইচ্ছাকৃতভাবে বলের কন্ডিশন বা আকার পরিবর্তন (বল টেম্পারিং) করেছে, তবে আম্পায়াররা বল পরিবর্তন করতে পারেন এবং ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি হিসেবে প্রদান করতে পারেন। এই অপরাধের জন্য দায়ী বোলারকে বোলিং থেকে নিষিদ্ধও করা যেতে পারে।

পিএসএল চলতি আসরে হায়দরবাদ কিংসম্যানকে ৬৯ রানে হারিয়ে শুরু করে লাহোর। দ্বিতীয় ম্যাচে করাচির বিপক্ষে সংগ্রহটা খুব একটা বড় করতে পারেনি তারা। তবে মোস্তাফিজুর রহমান ও শাহিন শাহ আফ্রিদির দাপুটে বোলিংয়ে লড়াই করেছিল কালান্দার্স। শেষঅবধি পরাজয় এড়াতে পারেনি। ৪ উইকেটে দারুণ জয় তুলে নিয়েছে করাচি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে স্বাগতিকরা। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১২৮ রানের সংগ্রহ গড়ে শাহিন শাহ আফ্রিদির দল। জবাবে নেমে ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে করাচি।

লাহোর জার্সিতে অভিষেক হয়েছে বাংলাদেশ ব্যাটার পারভেজ হোসেন ইমনের। অবশ্য আলো ছড়াতে পারেননি। ১ ছক্কায় ১২ বলে ১২ রান করে আউট হন। স্বাগতিক ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৩ রান করেন আব্দুল্লাহ শফিক। এছাড়া হাসিবুল্লাহ খান ২৮, সিকান্দার রাজা ১৯ রান করেন। মোস্তাফিজুর রহমান ব্যাটের সুযোগ পেয়ে ১ বলে ১ রানে অপরাজিত থাকেন।

করাচি বোলারদের মধ্যে মঈন আলি, মীর হামজা ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন।

রানতাড়ায় নেমে সর্বোচ্চ ৩৮ রান করেন মুহাম্মদ ওয়াসিম। সাদ বেগ ১৯, মঈন আলি ১৮ এবং আজম খান ১৪ রান করেন। শেষ দিকে ২ বলে ১০ রান করে জয় নিশ্চিত করেন আব্বাস।

মোস্তাফিজ ৪ ওভারে ২০ রান খরচায় ১ উইকেট নেন। শাহিন আফ্রিদি ৪ ওভারে ১৮ রান খরচায় নেন ৪ উইকেট। এছাড়া হারিস রউফ নেন ১ উইকেট।

Tags: ইমনকরাচিপিএসএলবল টেম্পারিংমোস্তাফিজলাহোরলিড স্পোর্টসশাহিন
Previous Post

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

Next Post

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

Next Post

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

ইরান ১৫ দফা দাবির ‘বেশিরভাগ’ মেনে নিয়েছে, দাবি ট্রাম্পের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT