চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পগুরু মুস্তাফা মনোয়ারের পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 22, জুন 2026
in বিনোদন
A A
শিল্পগুরু মুস্তাফা মনোয়ারের পাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বরেণ্য চিত্রশিল্পী ও দেশের পাপেট শিল্প আন্দোলনের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে সোমবার (২২ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী।

এ সময় সরকারের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন এই গুণী শিল্পীর শয্যাপাশে কিছু সময় কাটান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।

শিল্পগুরু মুস্তাফা মনোয়ারের সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুস্তাফা মনোয়ারের চিকিৎসা ব্যয়ের সহায়তায় একটি আর্থিক অনুদানের চেক তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন মন্ত্রী।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে যাঁরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের যেকোনো সংকটে পাশে দাঁড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে বরেণ্য এই শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করা হয়।

এর আগে গেল সপ্তাহে মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ার ব্যাকটেরিয়াজনিত জটিলতায় আক্রান্ত হয়ে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরেই নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করছেন তিনি। ২০২৪ সালেও এক দফা গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল তাঁকে। পরে অবস্থার উন্নতি হলেও সাম্প্রতিক নিউমোনিয়ার সংক্রমণ তাঁর শারীরিক অবস্থাকে আবারও জটিল করে তোলে।

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ইতিহাসে মুস্তাফা মনোয়ার এক অনন্য নাম। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে তিনি হয়ে ওঠেন দেশের পাপেট শিল্পের অন্যতম অগ্রদূত। গ্রামবাংলার পুতুলনাচকে টেলিভিশনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন তিনি। শিশু-কিশোরদের জন্য নির্মিত তাঁর নানা অনুষ্ঠান এখনও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল।

শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে একুশে পদক এবং ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘সুলতান স্বর্ণপদক’ লাভ করেন।

Tags: চিত্রশিল্পীপাপেটমুস্তাফা মনোয়ারলিড বিনোদনসংস্কৃতি মন্ত্রী
Previous Post

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ এরকম হচ্ছে?

Next Post

ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় আনতে সময় লাগবে অন্তত দুই বছর: অর্থমন্ত্রী

Next Post
অর্থমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় আনতে সময় লাগবে অন্তত দুই বছর: অর্থমন্ত্রী

কুমিরটি মাজারের দিঘি থেকে সরানোর পর খাবার খাচ্ছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে খাবার খাচ্ছে না সেই কুমির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT