চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে বাংলাদেশের মেয়েদের এগিয়ে রাখছেন ছোটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 পূর্বাহ্ন 08, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ মেয়েদের ফাইনাল প্রস্তুতিতে ছোটন সহ কোচ ও খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফাইনাল অন্যরকম একটা ম্যাচ হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। দুই দলই সুযোগ পাবে, যারা কাজে লাগাতে পারবে তারাই সাফল্য পাবে। তবে আমার মনে হয় ফাইনালে আমার মেয়েরা এগিয়ে থাকবে। যেহেতু ফাইনালে উঠেছি, আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো জয়ের।’

ভুটানের বিপক্ষে ৫-০ গোলে জিতে ফাইনালে খেলা নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানি ছোটন।

শিষ্যদের ধন্যবাদ জানিয়ে বাঘিনীদের কোচ যোগ করেন, ‘আমাদের লক্ষ্য ছিল মেয়েরা ভালো ফুটবল খেলবে এবং ফাইনালে পৌঁছাবো। সেটাই মেয়েরা অবশেষে করতে পেরেছে।’

লিগ পর্বের খেলায় নেপালকে হারালেও তাদের সহজ প্রতিপক্ষ মানতে নারাজ ছোটন। পরিষ্কার বলে দিলেন, ‘আমাদের সাথে নেপাল ৩-১ গোলে হেরেছে। আবার শক্তিশালী ভারতকে তারা হারিয়েছে।’

একের পর এক আক্রমণ করে যাওয়া লাল-সবুজের দল ভুটানের বিপক্ষে স্কোরলাইন আরও বড় করতে পারত। ফিনিশিংয়ের অভাবে হয়নি। ছোটন নিজেও ব্যাপারটি উপলব্ধি করছেন।

‘আরও গোল হতে পারত। এদিক নিয়ে প্রতিনিয়ত কাজ হচ্ছে। ঘাটতি বলতে, সুযোগ তৈরি হচ্ছে, গোল হচ্ছে, আবার মিস হচ্ছে, তবে মেয়েরা প্রতিনিয়ত উন্নতি করছে।’

Tags: বাংলাদেশভুটানলিড স্পোর্টস
Previous Post

বিয়ের ছবি প্রকাশ করে আশীর্বাদ চাইলেন সিদ্ধার্থ-কিয়ারা

Next Post

সামসুন্নাহারের ভক্ত ভুটানের অনেক খেলোয়াড়

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামসুন্নাহারের ভক্ত ভুটানের অনেক খেলোয়াড়

বাংলাদেশী পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও উদ্যোক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার টরোন্টোতে ৬-৮ অক্টোবর বাংলাদেশী পণ্যমেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT