চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান-ইসরায়েল দ্বন্দ্ব বুঝতে দেখতেই হবে যেসব সিনেমা

যুদ্ধের রাজনীতি থেকে গুপ্তচরবৃত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 10, মার্চ 2026
in বিনোদন
A A

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা বিশ্বজুড়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে মধ্যপ্রাচ্যকে। সাম্প্রতিক এই জটিল প্রেক্ষাপটে অনেক দর্শক অঞ্চলটির ইতিহাস, জোট-রাজনীতি এবং নেপথ্যের গুপ্ত সংঘাতগুলো বোঝার জন্য সিনেমার দ্বারস্থ হচ্ছেন। বাস্তব ঘটনা ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত বেশ কিছু চলচ্চিত্র এই জটিল সম্পর্ক ও দ্বন্দ্বকে নতুনভাবে তুলে ধরেছে।

চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতি ও ইসরায়েল-ইরান সম্পর্কের ইতিহাস বোঝার ক্ষেত্রে এসব চলচ্চিত্র দর্শকদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এসব গল্প শুধু বিনোদনই নয়, বরং মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাত ও কূটনৈতিক টানাপোড়েনগুলো মানুষকে কিছুটা হলেও বুঝতে সহায়তা করবে।

এমন কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র নিয়েই এই ফিচার—

দ্য ইম্পসিবল স্পাই

ইসরায়েলের কিংবদন্তি গুপ্তচর এলি কোহেনকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে দেখানো হয়েছে কীভাবে এক সাধারণ মানুষ ধীরে ধীরে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে পৌঁছে যান। তার গুপ্তচরবৃত্তির গল্প মধ্যপ্রাচ্যের গোয়েন্দা যুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরে। একই গল্পের আধুনিক রূপ দেখা যায় নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য স্পাই’-এও, যেখানে ১৯৬৭ সালের যুদ্ধের পটভূমি ও আঞ্চলিক জোটরাজনীতির জটিলতা ফুটে উঠেছে।

দ্য অ্যাঞ্জেল

মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের জামাতা আশরাফ মারওয়ানের রহস্যময় জীবন নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তি করা এই ব্যক্তি আসলে নায়ক ছিলেন, নাকি দ্বৈত চরিত্রে দুই পক্ষকেই ব্যবহার করছিলেন— এমন প্রশ্নই ঘিরে রেখেছে তার গল্পকে। যুদ্ধের প্রাক্কালে তার ভূমিকা মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম আলোচিত গুপ্তচর কাহিনি।

ওয়ান উইশ ফর ইরান, লাভ ইসরায়েল

ইসরায়েলি নির্মাতা জোসেফ শামাশের উদ্যোগে তৈরি সিনেমাটি ইরান ও ইসরায়েলের মানুষের মধ্যে শান্তি ও সংলাপের সেতুবন্ধন গড়ে তোলার চেষ্টা করে। ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলের নানা মানুষের কণ্ঠ একত্র করে ইরানি নাগরিকদের উদ্দেশে শান্তির বার্তা তুলে ধরা হয়েছে এতে। রাজনৈতিক উত্তেজনার মাঝেও মানবিক সম্পর্ক ও সহমর্মিতার গুরুত্বই এই নির্মাণের মূল সুর।

দ্য পেট্রিয়টস

১৯৯৪ সালের এই ফরাসি চলচ্চিত্রে দেখা যায় প্যারিসের এক তরুণ এরিয়েল ব্রেনারের গল্প, যিনি ধীরে ধীরে মোসাদের একজন অপারেটিভ হয়ে ওঠেন। তার প্রথম বড় মিশনে তাকে ফ্রান্সে ফিরে গিয়ে এক বিজ্ঞানীর কাছ থেকে পারমাণবিক গোপন তথ্য সংগ্রহ করতে হয়। এই গল্প গোয়েন্দা জগতের নৈতিক দ্বন্দ্ব ও কঠিন বাস্তবতাকে তুলে ধরে।

সেভেন ডেজ ইন এনটেব্বে

বাস্তব ঘটনার ওপর নির্মিত এই থ্রিলার চলচ্চিত্রটি ১৯৭৬ সালের এক সাহসী উদ্ধার অভিযানের গল্প তুলে ধরে। সে সময় তেল আবিব থেকে ছেড়ে যাওয়া এয়ার ফ্রান্সের একটি বিমান ছিনতাই করা হলে উগান্ডার এনটেব্বে বিমানবন্দরে অভিযান চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সের কমান্ডোরা। দুঃসাহসিক সেই সামরিক অভিযানের নাটকীয় দিকগুলোই উঠে এসেছে এই ছবিতে।

রিতা জাহান ফরুজ

এই প্রামাণ্যচিত্রে ইরানি বংশোদ্ভূত ইসরায়েলি গায়িকা রিতা জাহান ফরুজের গল্প তুলে ধরা হয়েছে। তার প্রথম ফারসি অ্যালবামের মাধ্যমে ফুটে উঠেছে ইরানে জন্ম নেওয়া কিন্তু ইসরায়েলে বেড়ে ওঠা একজন শিল্পীর দ্বৈত পরিচয় ও সাংস্কৃতিক সংযোগের গল্প। রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধনের এক বিরল চিত্র তুলে ধরে এই নির্মাণ।

অ্যাটমিক ফালাফেল

ব্যতিক্রমধর্মী এই ‘থ্রিলার-কমেডি’ চলচ্চিত্রে দেখা যায়, গোপন একটি পারমাণবিক স্থাপনার ছায়ায় বসবাস করা এক কিশোরী ফালাফেল বিক্রেতা নোফারের গল্প। ঘটনাক্রমে সে দেশের বড় সামরিক গোপন তথ্যের সন্ধান পেয়ে যায়। ব্যঙ্গাত্মক ও রসাত্মক ভঙ্গিতে এই চলচ্চিত্র দেখায় কীভাবে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা সীমান্তের দুই পাশের মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে।ডেকান হেরাল্ড

Tags: ইরান যুদ্ধইরানি সিনেমাইসরায়েলনির্মাতাফিলিস্তিনমধ্যপ্রাচ্যলিড বিনোদনসিনেমাসিরিয়াস্পাই
Previous Post

যাত্রাবাড়িতে কুকুর হত্যায় ৩ জনের আড়াই বছর কারাদণ্ড

Next Post

পঞ্চগড়ে একই জমিতে ভুট্টা ও আলুর আবাদ

Next Post

পঞ্চগড়ে একই জমিতে ভুট্টা ও আলুর আবাদ

এমনভাবে জবাব দিতে হবে যাতে যুক্তরাষ্ট্র চরম শিক্ষা পায়: ইরানের স্পিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT