পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ । মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।








