চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফা সীমান্ত একমুখী খোলার সিদ্ধান্তে মুসলিম দেশগুলোর উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 অপরাহ্ন 06, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশ-আরাকান সীমান্তে চেকপোস্টের প্রবেশদ্বার, পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাফা সীমান্ত। ছবি: সংগৃহীত

গাজার মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাওয়ায় ইসরায়েলের রাফা সীমান্ত ক্রসিং একমুখী খোলার সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছে মিশর, কাতারসহ ছয়টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তাদের আশঙ্কা, এই পদক্ষেপ ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে ফিরে আসার অধিকার ক্ষুণ্ন করবে এবং মানবিক সহায়তা প্রবাহে বড় ধরনের বাধা সৃষ্টি করবে।

শনিবার এক যৌথ বিবৃতিতে মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা একমুখী সীমান্ত খোলার সিদ্ধান্তের নিন্দা জানান। তাদের অভিযোগ—ইসরায়েলের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রচেষ্টা এবং গাজার মানবিক সংকট আরও বাড়াবে।

ইসরায়েলের সমন্বয়কারী সংস্থা সিওজিএটি গত বুধবার জানিয়েছিল, মিশরের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে রাফা ক্রসিং শুধু গাজার বাসিন্দাদের মিশরে প্রবেশের জন্য খোলা হবে; তবে তাদের ফেরত আসা সম্ভব হবে না। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই ঘোষণা এলেও আরব দেশগুলো পরিকল্পনার এই দিকটি প্রত্যাখ্যান করেছে।

যৌথ বিবৃতিতে তারা আরও জানান, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় রাফা সীমান্ত উভয়দিকেই খোলার কথা ছিল এবং তা বাস্তবায়নেই মানবিক সংকট কমানো সম্ভব। একইসঙ্গে তারা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ নিশ্চিত করে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন।

আরব দেশগুলো আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর (আইএসএফ) জন্য সৈন্য পাঠানোর আগ্রহও প্রকাশ করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটের আগে ফিলিস্তিনিদের অধিকার সুরক্ষায় আরও শক্ত ভাষা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।

গাজায় ইসরায়েলের হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে মানবিক পরিস্থিতি অব্যাহতভাবে জটিল হয়ে উঠছে। সংকট মোকাবিলায় রাফা সীমান্তের ওপর নতুন নিষেধাজ্ঞা মানবিক সাহায্য আরও বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।

Tags: ইসরায়েলফিলিস্তিনমিশররাফা সীমান্তসৌদি আরব
Previous Post

নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে: ডা. শফিকুর রহমান

Next Post

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে বাগবিতণ্ডা, চিকিৎসক বহিষ্কার

Next Post
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে বাগবিতণ্ডা, চিকিৎসক বহিষ্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে বাগবিতণ্ডা, চিকিৎসক বহিষ্কার

ভারতের ক্রিকেটাররা মাঠে একসঙ্গে কথা বলছে, ম্যাচের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়াদের বড় ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজ ভারতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT