চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপস্টাইন ফাইল নিয়ে ট্রাম্পকে আক্রমণ করে পোস্ট মুছলেন মাস্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 09, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও এলন মাস্কের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

অতি আলোচিত এপস্টাইন ফাইল নিয়ে করা বিতর্কিত একটি পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিলেন টেসলা প্রধান ইলন মাস্ক। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলা তীব্র বাগযুদ্ধে ইতি টানার ইঙ্গিতও দিয়েছেন তিনি। মাস্কের এই পদক্ষেপ রাজনৈতিক উত্তেজনা প্রশমনের বার্তা হিসেবেই ধরা হচ্ছে।

আজ (৯ জুলাই) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে ইলন মাস্ক দাবি করেন, কুখ্যাত ব্যবসায়ী জেফ্রি এপস্টাইনের যৌন কেলেঙ্কারির নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ছিল। মাস্কের দাবি, সে কারণেই এপস্টাইন ফাইল এখনও প্রকাশ্যে আসেনি। এই বিস্ফোরক পোস্টের জেরে মার্কিন রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় ওঠে।

তবে বৃহস্পতিবার সেই পোস্ট ডিলিট করে মাস্ক ইঙ্গিত দেন যে, ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য সংঘর্ষে ইতি টানতে চাইছেন তিনি। এই পরিস্থিতিতে বিশিষ্ট হেজ ফান্ড ম্যানেজার বিল অ্যাকম্যান সোশ্যাল মিডিয়ায় মাস্ক ও ট্রাম্প—উভয়কেই শান্তির আহ্বান জানিয়ে লেখেন, দেশের স্বার্থে ট্রাম্প ও মাস্কের একসঙ্গে কাজ করা উচিত। বিভাজনের চেয়ে ঐক্য আমাদের বেশি শক্তিশালী করবে। অ্যাকম্যানের এই আহ্বানে সাড়া দিয়ে মাস্ক উত্তর দেন, আপনি ভুল বলেননি।

এই দ্বন্দ্বের সূত্রপাত ঘটে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিলকে কেন্দ্র করে। মাস্ক বিলটিকে ‘জঘন্য’ বলে উল্লেখ করে এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে বলে দাবি করেন। এর পরই ট্রাম্প জানান মাস্কের জন্য অনেক কিছু করলেও এই প্রতিক্রিয়া হতাশাজনক।

Tags: ইলন মাস্কডোনাল্ড ট্রাম্প
Previous Post

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী জাপান

Next Post

পানি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ কি অবশ্যম্ভাবী?

Next Post
নদীর পানি সংরক্ষণে বাঁধ ও জলাধার, পাহাড়ের মাঝে প্রকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পানি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ কি অবশ্যম্ভাবী?

খেলাধুলার পুরস্কার হাতে বিজয়ী যুবক, উল্লাসে ভরা মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ কোটির হীরার চেইন উপহার পেলেন ইয়ামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT