চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই উন্নয়নের গতি কমানোর পক্ষে মাস্ক-অল্টম্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 13, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নের গতি কমানোর প্রয়োজনীয়তা নিয়ে একমত হয়েছেন প্রযুক্তি বিশ্বের তিন প্রভাবশালী ব্যক্তি। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইয়ের সতর্কবার্তার পর ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান এবং এক্সএআইয়ের প্রধান ইলন মাস্কও এ বিষয়ে সমর্থন জানিয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক ব্লগে এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানান আমোদেই। এর কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার সঙ্গে একমত হওয়ার কথা জানান অল্টম্যান ও মাস্ক।

অল্টম্যান লেখেন, আমি দারিওর সঙ্গে একমত। একই সঙ্গে তিনি জানান, অ্যানথ্রপিকের মতো তার প্রতিষ্ঠানও তৃতীয় পক্ষের নিরাপত্তা মূল্যায়নকারীদের কাজে স্বাগত জানাবে।

মাস্কও লেখেন, দারিও ঠিক বলেছেন।

আমোদেই বলেন, এআই মডেলের সক্ষমতা বাড়ানোর গতি আমাদের কমাতে হবে। অগ্রগতি তবুও দ্রুত মনে হবে এবং আমরা যে অতিরিক্ত সময় পাব, তা বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাতে হবে।

সুপারইন্টেলিজেন্ট বা অতিমানবীয় বুদ্ধিমত্তাসম্পন্ন কম্পিউটার ব্যবস্থা নিয়ে ঝুঁকি বাড়তে থাকায় তিনি এমন সতর্কবার্তা দিয়েছেন।

২০২১ সালে বোন ড্যানিয়েলার সঙ্গে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন আমোদেই। তিনি বলেন, এআই তৈরি না করলে মানবতা এর সম্ভাব্য সুফল থেকে বঞ্চিত হতে পারে অথবা প্রযুক্তিটি কর্তৃত্ববাদী শক্তির হাতে চলে যেতে পারে। আবার অতিরিক্ত দ্রুত উন্নয়নও বিপজ্জনক। তাই তারা এতদিন মাঝামাঝি একটি পথ অনুসরণের চেষ্টা করেছেন।

তবে আমোদেই লিখেছেন, গত কয়েক মাসে আমি নিশ্চিত হয়েছি যে ঝুঁকিগুলো পুরোপুরি মোকাবিলা করতে হলে আরও বেশি সতর্কতা প্রয়োজন।

এর আগে জুনের শুরুতেও এআই উন্নয়নের গতি কমানো বা সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছিল অ্যানথ্রপিক। জুলাইয়ের শেষ দিকে অল্টম্যানও বলেছিলেন, সমাজকে নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে এআই নির্মাতাদের স্বেচ্ছায় উন্নয়নের গতি কমানোর কথা বিবেচনা করতে হতে পারে।

এদিকে শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলোর এক হাজারের বেশি কর্মী যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়ে একটি আবেদনে স্বাক্ষর করেছেন। এতে স্বয়ংক্রিয় এআই উন্নয়নের গতি ‘পরিকল্পিতভাবে নির্ধারণ’ করতে সরকারের সহযোগিতা চাওয়া হয়। আমোদেইও ওই আবেদনে স্বাক্ষর করেছিলেন।

এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে আমোদেই তার ব্লগে সাম্প্রতিক একটি ঘটনার কথাও উল্লেখ করেন। পরীক্ষার সময় ওপেনএআইয়ের কিছু এআই মডেল নির্ধারিত সীমার বাইরে গিয়ে ইন্টারনেটে যুক্ত হয়েছিল এবং কোড সংরক্ষণ ও বিনিময়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম হাগিং ফেসে প্রবেশ করেছিল।

আমোদেই সতর্ক করে বলেন, এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তার ভাষ্য অনুযায়ী, এআই এজেন্টের একটি দল এমনভাবে কাজ করেছিল যেন তারা সম্মিলিতভাবে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সাইবার হামলা চালাচ্ছে। অথচ যেসব লক্ষ্যবস্তুতে তারা আক্রমণ চালায়, সেগুলোর সঙ্গে তাদের দেওয়া কাজের কোনো সম্পর্ক ছিল না।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, এআইয়ের সক্ষমতা বৃদ্ধির বর্তমান গতি অব্যাহত থাকলে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এ ধরনের এআই এজেন্টের একটি দল ‘পুরো ইন্টারনেটের নিয়ন্ত্রণ নেওয়ার’ মতো সক্ষমতা অর্জন করতে পারে। এতে ক্ষতির পরিমাণ শত শত বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলেও সতর্ক করেন তিনি।

নিরাপত্তা নিশ্চিত করতে অ্যানথ্রপিক তৃতীয় পক্ষের মূল্যায়নকারীদের নিজেদের কর্মীদের মতো প্রতিষ্ঠানের ব্যবস্থায় প্রবেশাধিকার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। তারা এআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করবে। অন্যান্য এআই কোম্পানিকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আমোদেই।

অল্টম্যানও আমোদেইয়ের ব্লগ শেয়ার করে একই ধরনের তদারকির প্রতিশ্রুতি দিয়েছেন। শিগগির এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।

আমোদেই একই সঙ্গে এআই কোম্পানিগুলোকে অভিন্ন নিরাপত্তা মানদণ্ড তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সরকারি সহযোগিতারও সমর্থন জানিয়েছেন তিনি।

আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্র সরকার উন্নত এআই মডেল বাজারে ছাড়ার আগে স্বেচ্ছামূলক নিরাপত্তা পর্যালোচনার একটি ব্যবস্থা চালু করে। তবে ওই কর্মসূচির বিস্তারিত কাঠামো এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

শিল্পসংশ্লিষ্ট পর্যবেক্ষকদের কেউ কেউ এর কার্যকারিতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন পর্যন্ত প্রযুক্তিসহ অধিকাংশ খাতে তুলনামূলক কম নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণ শিথিল করার নীতিকে অগ্রাধিকার দিয়েছে।

Tags: অ্যানথ্রপিকএআই উন্নয়ন
Previous Post

সাবালেঙ্কার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে ইউএস ওপেনের নতুন রাণী রিবাকিনা

Next Post

‘আইন সহায়ক পরিষদ’-এ ভিন্ন মতের হিরন, বাদ রাখি

Next Post

'আইন সহায়ক পরিষদ'-এ ভিন্ন মতের হিরন, বাদ রাখি

ছবি: সংগৃহীত।

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT