বাংলাদেশের নজরুলসঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীতের খ্যাতিমান শিল্পী সঙ্গীতগুরু সোহরাব হোসেনের শততম জন্মদিন আজ। ১৯২২ সালের ৯ই এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জন্ম নেওয়া সোহরাব হোসেন পাঁচ দশকের বেশি সময় ধরে সঙ্গীতের বিভিন্ন শাখায় বিচরণ করেছেন। দীর্ঘ সঙ্গীত জীবনে আদিসুরের নজরুলসঙ্গীত চর্চার মাধ্যমে অসংখ্য দেশবরেণ্য শিল্পী তৈরি বরেছেন বরেণ্য এই সঙ্গীতজ্ঞ। কিংবদন্তি এই সঙ্গীতশিল্পীর শততম জন্মদিনে চ্যানেল আইয়ে স্মৃতিচারণ করেছেন তার শিষ্য এবং পরিবারের সদস্যরা।








