চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ গোলে বিশ্বকাপ শুরু বায়ার্নের, বদলি নেমে মুসিয়ালার হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 পূর্বাহ্ন 16, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বায়ার্নের ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অকল্যান্ড সিটিকে নিয়ে ছেলেখেলা করল বায়ার্ন মিউনিখ। ক্লাব বিশ্বকাপে গ্রুপপর্বের লড়াইয়ে নিউজিল্যান্ডের ক্লাবটিকে গোল বন্যায় ডুবিয়েছে জার্মান জায়ান্টরা। বদলি নেমে হ্যাটট্রিক করেছেন জামাল মুসিয়ালা।

সিনসিনাটির টিকিউএল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের লড়াইয়ে অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে হারিয়েছে বায়ার্ন। মুসিয়ালার তিন গোলের পাশাপাশি জোড়া গোল করেন কিংসলে কোম্যান, থমাস মুলার ও মাইকেল ওলিসে। এছাড়া সাশা বুয়ে করেন একটি গোল।

জার্মান জায়ান্টদের কাছে পাত্তাই পায়নি অকল্যান্ড। পুরো ম্যাচে কেবল বায়ার্ন গোলবার লক্ষ্য করে একবার শট নিতে পেরেছে নিউজিল্যান্ডের দলটি। আর দুটি কর্নার আদায় করতে পেরেছিল তারা। বিপরীতে বায়ার্নের অধিকাংশ সময়ই কেটেছে অকল্যান্ড গোলবারের আশেপাশে। ৩১টি শটের মধ্যে ১৭টি শটই ছিল গোলমুখে।

ম্যাচের শুরু থেকেই নিয়মিত বিরতিতে গোল করতে থাকে বায়ার্ন। প্রথমার্ধে ৬টি গোল আদায় করে তারা। ষষ্ঠ মিনিটে অকল্যান্ড জালে পাঠিয়ে শুরু করেন কোম্যান। ১৮ মিনিটে দ্বিতীয় গোল করেন বুয়ে। ২০ মিনিটে ওলিসের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০ গোলে। পরের মিনিটে দ্বিতীবার জালে বল পাঠান কোম্যান। ৪৫ মিনিটে মুলার করেন বায়ার্নের পঞ্চম গোলটি। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ওলিসে নিজের দ্বিতীয় গোলটি করেন। ৬-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বায়ার্ন।

বিরতির পর যোগ করে আরও চারটি গোল। যার তিনটি মুসিয়ালার। ৬১ মিনিটে হ্যারি কেনের বদলি হিসেবে নামেন। ৬৭ মিনিটে নিজের প্রথম গোলের দেখা পান। মিনিট ছয়েক পর পেনাল্টি থেকে দ্বিতীয় এবং ৮৪ মিনিটে হ্যাটট্রিক করেন। ৮৯ মিনিটে অকল্যান্ড জালে দশমবারের মত বল পাঠিয়ে মুলার তার দ্বিতীয় গোলটি করেন। ১০-০ ব্যবধানে বড় জয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

Tags: ক্লাব বিশ্বকাপবায়ার্নমুলারমুসিয়ালালিড স্পোর্টস
Previous Post

ইরানে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

Next Post

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নারীদের সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচন চায় নাগরিক কোয়ালিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT