চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শততম টেস্টে মুশফিককে ছাড় দিতে চায় না আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 অপরাহ্ন 18, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে আসছেন, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকুর রহিম

সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ও ৪৭ রানে হার দেখেছিল আয়ারল্যান্ড। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আইরিশরা। এই ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলকে নাম লেখাবেন মুশফিকুর রহিম। এমন অর্জনের জন্য মুশফিককে শুভেচ্ছা জানালেও দিনটা রাঙাতে দিতে চায় না সফরকারী দলটি।

বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নটায় গড়াবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট। তার আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন আয়ারল্যান্ড ব্যাটার হ্যারি টেক্টর। জানান, মুশফিককে কোনো ছাড় দেবেন না তারা।

‘অবশ্যই কোনো ছাড় থাকবে না। আমার মনে হয় না তার কোনো ছাড়ের প্রয়োজন আছে। সে এত ভালো একজন খেলোয়াড়। হ্যাঁ, এটা তার জন্য একটি অসাধারণ অর্জন। আমার মনে হয় সে-ই প্রথম বাংলাদেশি খেলোয়াড় যে ১০০টি টেস্ট খেলছে, যা একটি অবিশ্বাস্য অর্জন এবং এমন কিছু যার জন্য তার গর্বিত হওয়া উচিত, এবং আমি নিশ্চিত সে গর্বিত। কিন্তু না, আমাদের পক্ষ থেকে কোনো ছাড় থাকবে না।’

২০১৮ সালে টেস্ট অভিষেক হওয়া আয়ারল্যান্ড এখন পর্যন্ত ১১ টেস্ট খেলেছে। যার আটটিতে খেলেছেন টেক্টর। ২৫ বর্ষী ব্যাটার মনে করেন, তার বিদায়বেলায় আয়ারল্যান্ড দলগতভাবে ১০০টি টেস্ট খেলবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

‘আমি মনে করি যখনই কোনো খেলোয়াড় তার দেশের হয়ে ১০০টি টেস্ট ম্যাচ খেলে, তা খুবই অনুপ্রেরণাদায়ক। আমার মনে হয়, আমি যখন খেলা শেষ করব, ততদিনে হয়তো আয়ারল্যান্ড দলগতভাবেও ১০০টি টেস্ট খেলবে না। মুশফিক যে ২০ বছরের ক্যারিয়ারে এটা করেছে, তা অসাধারণ এবং একটি অবিশ্বাস্য অর্জন। এমন একজন খেলোয়াড়ের কাছ থেকে এটা অসাধারণ, যে দুই দশক ধরে এত ভালো খেলে আসছে।’

Tags: আয়ারল্যান্ডটেক্টরবাংলাদেশমিরপুর টেস্টমুশফিকলিড স্পোর্টস
Previous Post

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো ইসি

Next Post

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী, বেশিরভাগই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব সিওপিডি দিবস ২০২৫ উপলক্ষে কর্মশালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT