চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার প্রস্তাব নিয়ে যা বললেন মুশফিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 15, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিক হাসিমুখে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডেতে মিডলে বাংলাদেশের অন্যতম সফল ও দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। তবে শুধু সংখ্যার নিক্তিতে মাপা যাবে না তার ওয়ানডে ক্যারিয়ার। অনেক জয়ের ভিত গড়ে দিয়েছেন, অনেকবার ব্যাটিংয়ে ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়, করে এসেছেন ফিনিশিং। সেই মুশফিককে আবারও দেয়া হয়েছিল ফেরার প্রস্তাব। কিন্তু দরজাটি চিরকালের জন্য বন্ধ করে দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার।

গতমাসে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, ওয়ানডে দলে মুশফিককে পেলে ভালো লাগত। পরে দলে ফেরার প্রস্তাবও পেয়েছিলেন মুশফিক। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেরদিন সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেছেন তিনি।

‘ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার মনে হয় যে, হ্যাঁ, অবশ্যই আমার কাছে এসেছিল বার্তা। মনে করি যে বাংলাদেশ দল এমন একটা পর্যায়ে এখন আছে এবং ভবিষ্যতেও এমন পর্যায়ে যাবে, আমার ওরকম সার্ভিস দরকার হবে না।’

‘অবসর যেহেতু নিয়ে ফেলেছি, অধিনায়ক হিসেবে একার সিদ্ধান্ত তো না, সবার সিদ্ধান্তের বিষয় আছে। সবার আলোচনার একটা বিষয় ছিল। যেহেতু অবসর নিয়েছি, এটাকে সম্মান করা উচিত।’

মুশফিক মনে করেন ধারাবাহিকতা বিবেচনায় টেস্টে এখন সেরা দল বাংলাদেশের। বলেছেন, ‘আগেও অনেক দারুণ ব্যক্তিগত পারফর্মার ছিল। কিন্তু সবমিলিয়ে যদি বলেন, ধারাবাহিকতার দিক থেকে, যদি খেয়াল করে দেখেন, অবশ্যই এখন যে টেস্ট দলটা খেলছে, সবসময়ের চেয়ে বেশি ধারাবাহিক। আগে আমরা একবছরে গড়ে হয়তো সর্বোচ্চ তিনটা টেস্ট খেলতাম, এরকম হলে ফল পাওয়া খুব কঠিন। এখন ৮-১০টা খেলি, আগের থেকে এটা ভালো।’

বাংলাদেশের তিন সংস্করণে অধিনায়ক ছিলেন মুশফিক। ওয়ানডেতে খেলেছেন ২৭৪ ম্যাচে। ২৫৬ ইনিংসে রান করেছেন ৭,৭৯৫। তার ক্যারিয়ারসেরা ১৪৪ রানের ইনিংস এসেছিল ২০১৮ এশিয়া কাপে, যা বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচিত।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার ডাচ-বাংলা ব্যাংক সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।

Tags: পাকিস্তান সিরিজমিরাজমুশফিকলিড স্পোর্টসসিলেট
Previous Post

হামে একদিনে ১২ শিশুর মৃত্যু

Next Post

শ্রীমঙ্গলের সন্তান শাহানিয়া চৌধুরী ব্রিটেনের কাউন্সিলর

Next Post
শাহানিয়া চৌধুরী ব্রিটেনের কাউন্সিলর হিসেবে পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলের সন্তান শাহানিয়া চৌধুরী ব্রিটেনের কাউন্সিলর

চার বন্ধু সমুদ্রের পেছনে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে ‘এটা আমাদেরই গল্প’ নির্মাতার ‘অভিযান’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT